Vande Bharat Express Train: তাঁর হাতেই বন্দে ভারতের 'স্টিয়ারিং', কে এই ভাইরাল কন্যা? কীভাবে এই জায়গা পেলেন?
Vande Bharat Express Train: ঝাড়খণ্ডের আদিবাসী পরিবারের মেয়ে রিতিকা তির্কির (who Is Ritika Tirkey) হাতেই টাটা নগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের দায়িত্ব। ইতিমধ্যে রিতিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত রবিবার টাটা নগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই ট্রেনেই লোকো পাইলট হিসাবে দায়িত্বে ছিলেন। এরপরেই বেশ কিছু ভাইরাল। কিন্তু কে এই রিতিকা (Ritika Tirkey) ? যা কে নিয়ে এত মাতামাতি? এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইতিমধ্যে।

Vande Bharat Express Train: কে এই ভাইরাল কন্যা?
BIT মেসরা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার পর রিতিকা ভারতীয় রেলওয়েতে তার কর্মজীবন শুরু করে। ২০১৯ সালে দক্ষিণ-পূর্ব রেলওয়ের (SER) চক্রধরপুর ডিভিশনে রেলের কর্মজীবন শুরু করে। ধীরে ধীরে মালগাড়ি এবং পরে সাধারণ ট্রেন চালাতে শুরু করে রিতিকা। খুব অল্পদিনেই ভারতীয় রেলের একজন সিনিয়ার কর্মী হিসাবে নিজেকে পরিচয় ঘটান। সিনিয়র সহকারী লোকো পাইলট পদে পদোন্নতি হয়। আর এরপরেই বন্দে ভারত এক্সপ্রেস চালানোর (Vande Bharat Express Train) দায়িত্ব তাঁর কাঁধে ওঠে।
Vande Bharat Express Train: মোটেই সহজ ছিল না।
ভাইরাল হওয়া ছবি এবং ভিডিও'তে দেখা যাচ্ছে ২৭ বছরের এই আদিবাসী কন্যাকে বন্দে ভারত (Vande Bharat Express Train) চালাতে। এই জায়গায় উঠে আসা মোটেই সহজ ছিল না। পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় এমন জায়গা পাওয়াটা খুবই কঠিন ছিল রিতিকার কাছে। কিন্তু হাল ছাড়েননি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। গত ১৫ সেপ্টেম্বর টাটানগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের নেতৃত্বে লোকো পাইলট এস এস মুন্ডার সঙ্গে ছিলেন রিতিকা তির্কি।
Vande Bharat Express Train: সাধারণ ঘরের মেয়ে
ঝাড়খণ্ডের একেবারে অতি সাধারণ ঘরের মেয়ে রিতিকা তির্কি। লোকো পাইলট হওয়ার ক্ষেত্রে পথ ছিল খুবই কঠিন। কড়া ট্রেনিং'য়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু জয় এসেছে। আর এই জয় আগামিদিনে আরও অনেক রিতিকাকে অনুপ্রেরণা দেবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মহিলারা এক্ষেত্রে এগিয়ে আসবে।
Dear @RahulGandhi,
— BhikuMhatre (@MumbaichaDon) September 19, 2024
She's Ritika Tirkey(27)from #Jharkhand
She's 1st TRIBAL Asst Loco Pilot.
She's operating #Modi Sarkar started Vande Bharat Express.
I've told you her CASTE!
Now can you pls tell us yours so that #Modi Sarkar can find you some decent job fit for 54 yrs old? pic.twitter.com/9US3QTDpxX
শুধু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express Train) লোকো পাইলট হিসাবেই নয়, সমাজের বিভিন্ন স্তরে আরও নিজেদের অবদান রাখবেন= তাঁরা। এমনটাই মনে করা হচ্ছে। তবে রিতিকা তির্কি জীবন এবং এই জায়গার পৌঁছানোর কাহানী শুনে অনেকই স্যালুট জানাচ্ছে। করছেন লাইক-শেয়ার।












Click it and Unblock the Notifications