কে এই নিতিন নবীন? এত কমবয়সে বিজেপির শীর্ষপদে কীভাবে এলেন তিনি?
বিজেপির সংগঠনে বড় রদবদল। দলীয় সংসদীয় বোর্ডের সিদ্ধান্তে বিহারের মন্ত্রী নিতিন নবীনকে অবিলম্বে জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করা হল। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার মাধ্যমে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের কথা জানান। দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে সামনে রেখে এই নিয়োগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমান সভাপতি জে পি নাড্ডার মেয়াদ শেষ হলেও নতুন জাতীয় সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িকভাবে দায়িত্বে রাখা হয়েছে।
বিহারের রাজনীতিতে পরিচিত ও নির্ভরযোগ্য মুখ নিতিন নবীন। পাটনায় জন্ম তাঁর। প্রয়াত নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র তিনি, যিনি নিজেও বিজেপির প্রভাবশালী নেতা ও প্রাক্তন বিধায়ক ছিলেন। বাবার অকালপ্রয়াণের পর রাজনীতির ময়দানে পা রেখে ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন নিতিন নবীন।

পাটনার ব্যাংকিপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির অন্যতম শক্ত স্তম্ভ হিসেবে পরিচিত। ২০০৬ সালের উপনির্বাচনে জয়ের পর টানা চারটি বিধানসভা নির্বাচন ২০১০, ২০১৫, ২০২০ ও ২০২৫ জিতে তাঁর রাজনৈতিক ধারাবাহিকতা ও জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন।
সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনেও ব্যাংকিপুরে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেন নিতীন নবীন। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি পরাজিত করেন ৫১ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। এই সাফল্য দলের অন্দরে তাঁর অবস্থান আরও মজবুত করেছে। বর্তমানে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রিসভায় তিনি সড়ক নির্মাণ ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে রয়েছেন।
দলীয় সূত্রের মতে, জেডিইউ এর সঙ্গে বিজেপির জোট পরিচালনা ও এনডিএর নির্বাচনী সাফল্যের নেপথ্য পরিকল্পনায় নিতিন নবীনের ভূমিকা উল্লেখযোগ্য। বিহারের গণ্ডি ছাড়িয়ে তিনি ছত্তিশগড়ে বিজেপির রাজ্য ইনচার্জ হিসেবেও কাজ করেছেন, যা জাতীয় স্তরে তাঁর ক্রমবর্ধমান প্রভাবেরই ইঙ্গিত দেয়। নতুন দায়িত্বে নিতিন নবীনকে সামনে রেখে বিজেপির সংগঠনিক কৌশল যে আরও সক্রিয় হবে, তা বলাই বাহুল্য।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন










Click it and Unblock the Notifications