Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৯২ বছর বয়সী এই মানুষটিই আজ সবচেয়ে তৃপ্ত গোপনীয়তা রক্ষা রায় ঘোষণার পরে

গোপনীয়তা রক্ষার অধিকার সুনিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। ই রায় বেরনোর পরে ৯২ বছর বয়সী কর্ণাটকের বাসিন্দা কেএস পুত্তাস্বামীর চেয়ে বেশি খুশি বোধহয় কেউ নয়।

গোপনীয়তা রক্ষার অধিকার সুনিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। এই রায় বেরনোর পরে সারা দেশে আমজনতা স্বভাবতই খুশি। তবে ৯২ বছর বয়সী কর্ণাটকের বাসিন্দা কেএস পুত্তাস্বামীর চেয়ে বেশি খুশি বোধহয় কেউ নয়। এই ভদ্রলোকের হাত ধরেই আজকের এই রায় সামনে এসেছে। গোপনীয়তা রক্ষা মৌলিক অধিকার এই সংক্রান্ত প্রথম দাবি তিনিই তুলেছিলেন। এই পুত্তাস্বামীই ২০১২ সালে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন।

সেই মামলার সঙ্গে গত পাঁচ বছরে আরও অনেক পিটিশন জমা পড়েছে। তা নিয়ে রায় ঘোষণার সময়ই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে তিনি আধার কার্ডেরও বিরোধিতা করেছিলেন, তবে পরে উপলব্ধি করেন গোপনীয়তা রক্ষা ও আধার কার্ডের মধ্যে খুব বেশি যোগাযোগ নেই। দুটি আলাদা ইস্যু। ভোটার কার্ড বা প্যান কার্ডের মতোই এটি একটি পরিচয়পত্র ছাড়া আর কিছু নয়।

৯২ বছর বয়সী এই মানুষটিই আজ সবচেয়ে তৃপ্ত গোপনীয়তা রক্ষা রায় ঘোষণার পরে

বিচারপতি পুত্তাস্বামী কর্ণাটকের হাইকোর্ট থেকে অবসর নেন। এখন বয়সের ভারে ন্যুব্জ হয়ে গেলেও স্মৃতিশক্তি ও মন দুটোই যথেষ্ট তরতাজা রয়েছে। এদিনের রায় শোনার পরে তিনি বেশ পরিতৃপ্ত।

১৯২৬ সালের ৮ ফেব্রুয়ারি মহীশূরে জন্ম নেওয়া পুত্তাস্বামী ১৯৫২ সালে আইনজীবী হিসাবে নথিভুক্ত হন। এরপরে ১৯৭০-এর দশকে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি হন। এরপরে তিনি ১৯৮৬ সালের ১ সেপ্টেম্বর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রথম ভাইস চেয়ারম্যান হন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+