বিস্ফোরক তথ্য! ২০০৩-এ বন্ধ হওয়া উড়ান পুনরায় চালু, খারাপ আবহাওয়া, তারপরও বিমান উড়ল কীভাবে? উঠছে প্রশ্ন
মুম্বই থেকে বারামতিতে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে আজ সকালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। জেলা পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নেয়ার জন্য সেখানে চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আজ সকাল প্রায় ৯টা নাগাদ বারামতির একটি মাঠে ভেঙে পড়ে চার্টার করা বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ (Bombardier Learjet 45) বিমানটি। ঘন কুয়াশার কারণে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট, তবে তার আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্ঘটনার পর থেকেই এই এগজিকিউটিভ জেটকে ঘিরে সামনে আসছে একের পর এক তথ্য। এই ধরনের বিমান মূলত কর্পোরেট এবং বিজনেস ট্র্যাভেলের জন্য ব্যবহার করা একটি জনপ্রিয় ছোট বিমান। ১৯৯৫ সাল থেকেই এই মডেলের উৎপাদন শুরু হয়। তবে ২০০৩ সালে একাধিক যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে এই বিমানের উড়ান সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল। বিভিন্ন ধরণের সমস্যার অভিযোগ উঠেছিল সেই সময়।
পরে রিমডেলিংয়ের মাধ্যমে আবার এই বিমান পরিষেবায় ফেরে। তারপর ধীরে ধীরে আবার জনপ্রিয় হয়ে ওঠে। সূত্রের খবর অনুসারে, মুম্বই পুরভোট থেকে শুরু করে জেলা স্তরের নির্বাচনী সফরেও একাধিকবার এই বিমান ব্যবহার করা হয়েছিল।
ডিজিসিএ উড়ান সংক্রান্ত নিয়ম আগের থেকে আরও অনেক কড়া করেছে। উড়ানের আগে প্রতিটি যান্ত্রিক দিক খতিয়ে দেখা এবং ইঞ্জিনিয়ারদের চূড়ান্ত অনুমোদনও এখন বাধ্যতামূলক করা হয়েছে। ভিভিআইপি যাত্রার ক্ষেত্রে এই প্রোটোকল আরও কঠোর হওয়ার কথা। আর সেই সমস্ত নিয়ম সঠিকভাবে মানা হয়েছিল কি না, তা এখন তদন্তের আওতায় এসেছে। মনে করা হচ্ছে যে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গিয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) সহ সংশ্লিষ্ট দফতরগুলি ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। প্রাকৃতিক, যান্ত্রিক ত্রুটি না অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
দুর্ঘটনার সময় যে পাহাড়ি এলাকার উপর দিয়ে বিমানটি যাচ্ছিল, সেখানে কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল বলে আবহাওয়া রিপোর্টে উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কেন ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা নিয়েও নানান প্রশ্ন উঠছে।
বিমানে অজিত পওয়ারের পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষী, একজন অ্যাটেনডেন্ট এবং দু'জন পাইলট ছিলেন। এই দুর্ঘটনায় পাইলট-সহ মোট পাঁচ জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications