ফের লকডাউন জারি হলে কী হাল হবে দেশের? যা জানাল আরবিআই
দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া৷ সংক্রমণ আটকাতে কী করণীয় তা নিয়ে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী৷ অনেকেই মনে করছেন, হয়তো আবার লকডাউনের পথে হাঁটবে সরকার৷ এখনও অবশ্য় সে নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি৷ তবে তার আগেই একটি আশঙ্কার কথা শোনা গেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পাঠানো একটি নোটে৷

ফের লকডাউন হলে সাধারণ মানুষের কী হবে?
অর্থনীতিবিদ এবং সেন্ট্রাল ব্য়াঙ্কারের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র আর বিআইকে একটি নোট লেখেন৷ সেখানে তিনি লিখেছেন, সবক্ষেত্রেই উৎপাদন বাড়াতে কঠোর প্রচেষ্টা করা হচ্ছে৷ বিনোদন, হসপিটালিটি এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে৷ কিন্তু আবার একটা লকডাউন হলে তা গরিব মানুষরা বিরাট সমস্য়ার সম্মুখীন হবেন৷ ভাইরাসকে সঙ্গে মানুষ যেভাবে বাঁচতে শিখেছে সেখান থেকে তাঁদের পিছিয়ে আসতে হবে৷ শুধু এটাই নয়, এর পাশাপাশি ফের লকডাউন হলে সাধারণ মানুষ যে পরিমাণ সমস্য়ায় পড়বেন তা সহ্য় করা সম্ভব হবে না৷

অর্থনীতি বৃদ্ধির হার ফের কমবে
একই মন্তব্য় করে ডয়েচে ব্য়াঙ্কের ভারতের প্রধান অর্থনীতিবিদ কৌশিক দাস জানিয়েছেন, করোনায় আক্রান্তের হার যদি একইভাবে বাড়তে থাকে তাহলে তা অর্থনীতিতে প্রভাব পড়বে৷ এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে অর্থনীতি বৃদ্ধির হার ফের কমবে৷

গত সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে
গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ গত সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে৷ এর পাশাপাশি মৃতের সংখ্য়াও বাড়ছে৷ আর তাতেই চিন্তা বেড়েছে সরকারের৷

করোনা প্রতিরোধে প্রায় ১ বছর ধরে লড়াই চলছে
করোনা প্রতিরোধে প্রায় ১ বছর ধরে লড়াই চলছে৷ কথনও সম্পূর্ণ লকডাউন কখনও আংশিক লকডাউন করে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এর ফলে অর্থনীতিতে ব্য়াপক প্রভাব পড়েছে বলে অনেক অর্থনীতিবিদ জানিয়েছেন৷ উৎপাদন যেমন বন্ধ ছিল তেমন উৎপাদিত পণ্য়ের বিক্রিও বন্ধ ছিল দীর্ঘদিন৷ পর্যটন বন্ধ থাকায় সবথেকে বেশি প্রভাব পড়েছিল পর্যটন ব্য়বসার সঙ্গে যুক্ত অনেকেই৷ তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করা গেলেও ফের করোনা সংক্রমণ বাড়ায় বাড়ছে দুশ্চিন্তা৷
অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি












Click it and Unblock the Notifications