কংগ্রেসশাসিত রাজস্থান-ছত্তিশগড়-কর্নাটক-হিমাচলে NDA-র অবস্থা কী? INDIA TV-CNX সমীক্ষা কী বলছে
একদিকে বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে ঝাঁপিয়ে পড়েছে, অন্যদিকে বিরোধীরা ইন্ডিয়া জোট গঠন করে বিজেপিকে বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ইন্ডিয়া জোটে যখন ২৬ টি দল রয়েছে, সেই সময় এনডিএ জোটে রয়েছে ৩৮টির বেশি দল। সেই পরিস্থিতিতে কে এগিয়ে কে পিছিয়ে, বিশেষ করে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে?
সাধারণ মানুষ কী ভাবছেন, তা দেখতে সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স। এই প্রতিবেদনে রাজস্থান, ছত্তিশগড়, কর্নাটক ও হিমাচল প্রদেশে এনডিএ-র অবস্থা তুলে ধরা হয়েছে। এই চারটি রাজ্যেই কংগ্রেস এখন একা ক্ষমতায় রয়েছে।

রাজস্থান
২০১৮-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয় পেলেও, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ ২৫ টি লোকসভা আসনের মধ্যে সবকটিই দখল করে। এবারও বছরের শেষে বিধানসভা নির্বাচন রয়েছে। আপাতত সমীক্ষা উঠে এসেছে লোকসভা নির্বাচনে এনডিএ জোটের সামান্য ক্ষতি হতে পারে। এনডিএ পেতে পারে ২১ টি আসন আর ইন্ডিয়া পেতে পারে ৪ টি আসন।
ছত্তিশগড়
ছত্তিশগড়ে লোকসভায় আসন সংখ্যা ১১। ২০১৯-এর নির্বাচনে ছত্তিশগড়ে এনডিএ পেয়েছিল ৯টি আসন। এবার সেখানে এনডিএ-র আসন সংখ্যা কমে ৭ টি হতে পারে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষায় এটাই বলা হয়েছে। বিরোধী ইন্ডিয়া জোট সেখানে ৪ টি আসন পেতে পারে। রাজস্থানের মতো এই বছরের শেষে ছত্তিশগড়েও বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
কর্নাটক
সম্প্রতি কর্নাটকের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। ফলে লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ভাল ফলের ব্যাপারে আশাবাদী তারা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮ টি আসনের মধ্যে বিজেপি তথা এনডিএ পেয়েছিল ২৬ টি আসন। অন্যদিকে কংগ্রেস ও জেডিএস পেয়েছিল ১ টি করে আসন। সমীক্ষা দেখা গিয়েছে এনডিএ ২০ টি আসন পেতে পারে, কংগ্রেস সাতটি এবং অন্যরা একটি আসন পেতে পারে।
হিমাচল প্রদেশ
গত বছরের শেষে দিতে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয়। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে হিমাচলের ৪ টি আসনের সবকটিই বিজেপি তথা এনডিএ দখল করেছিল। এবার সেখানে এনডিএ ৩ টি আসন পেতে পারে বলে জানাচ্ছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা। একটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট।
লোকসভায় উল্লিখিত চারটি রাজ্যে মোট আসন সংখ্যা ৬৮। ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সর্বশেষ সমীক্ষায় বলা হচ্ছে এনডিএ জোট সেখানে ৫১ টি আসন পেতে পারে। ১৬ টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট এবং একটি অন্যরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications