Human Metapneumovirus-এ আক্রান্ত হলে কী চিকিৎসা করা হবে? কীভাবেই বা নিজেকে বাঁচাবেন?

Human Metapneumovirus: করোনার আতঙ্ক এখনও টাটকা। নতুন করে আক্রান্তের খবর না থাকলেও চিনা এই মারণ ভাইরাসের রেশ এখনও অনেকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। বহু মানুষ তাঁর স্বজন হারিয়েছেন। আর এর মধ্যেই আরও একটি নতুন ভাইরাস আতঙ্ক বাড়াচ্ছে।

আর সেটি হল হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV। চিনের মাটিতে নয়া এই ভাইরাসে অনেকে আক্রান্ত হলেও আজ সোমবার নয়া এই চিনা ভাইরাসে দুটি শিশু আক্রান্ত হয়েছে। যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিকদের কপালে।

hmvp

Human Metapneumovirus: কীভাবে চিকিৎসা করাবেন

দীর্ঘদিন জ্বর কিংবা শ্বাসকষ্ট থাকলে (How is HMPV diagnosed) সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। এরপরেই Polymerase chain reaction (PCR) testing, nasal কিংবা throat swab নিয়ে পরীক্ষা করা হবে।

Human Metapneumovirus: বিশেষ কোনও চিকিৎসা আছে?

হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV এর বিশেষ চিকিৎসা নেই। উপসর্গ দেখেই এই বিষয়ে চিকিৎসা করছেন ডাক্তাররা। তবে পর্যাপ্ত চিকিৎসা এবং হাইড্রেশনের কথা বলছেন গবেষকরা। জ্বর এবং ব্যথার ওষুধ প্রয়োজনে নিতে পারেন। কিছু ক্ষেত্রে পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন হতে পারে। অন্যদিকে শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি থাকলে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। ফলে কড়া নজর রাখার কথা বলা হয়েছে।

Human Metapneumovirus: কীভাবে ভাইরাস থেকে নিজেকে বাঁচাবেন?

  • এখন থেকেই মাস্ক পড়ার কথা বলছেন বিশেষজ্ঞরা
  • মাঝে মধ্যেই জল এবং সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে
  • আক্রান্ত ব্যক্তির ধারে কাছে যাতে কেউ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে
  • অসুস্থ বোধ করলেই নিজেকে আইসোলেশনে করে নিন
  • দীর্ঘদিন সর্দি-কাশি থাকলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিন
  • সর্দি-কাশি থাকলে অবশ্যই মুখ ঢেকে রাখা উচিৎ

Human Metapneumovirus: কোনও ভ্যাকসিন আছে নাকি?

এখনও পর্যন্ত হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV এর কোনও ভ্যাকসিন বের হয়নি। তবে এই বিষয়ে গবেষণা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+