কাশী, বারানসী বা বেনারস, বিশ্বনাথ ধামের এত নামের রহস্য কী?
কাশী, বারানসী বা বেনারস, বিশ্বনাথ ধামের এত নামের রহস্য কী?
কথায় বলে কাশির নামের মতই এই স্থানের মাহাত্বও অপরিসীম। স্বয়ং মহাদেবের বাস এই পবিত্রস্থল কাশিতে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দেবভূমির উৎপত্তি হয়েছিল মহাদেব শিবের ত্রিশূল থেকে। তাই বলাহয় কাশির মাটি সোনার মত মূল্যবান আর কৈলাসের মত পবিত্র। এমনকি এও মানা হয় হিন্দু শাস্ত্র অনুসারে, যে সাতটি শহর মোক্ষ প্রদান করতে পারে, সেগুলির একটি হল বারাণসী। কিন্তু একই স্থানের এত নামের উৎপত্তি কোথা থেকে? পুরাতাত্ত্বিকরা এপ্রসঙ্গে অনেক ব্যাক্ষা দিয়ে থাকেন।

মহাজনপদ 'কাশী'
সবাই বৈদিক যুগে প্রাচীন ভারতের ১৬টি মহা জনপদ সম্পর্কে পড়েছেন। সেই ১৬টি জনপদের মধ্যে অন্যতম হল কাশী। অন্যান্য অনেক স্থানের থেকে এটি ছিল যথেষ্ট উন্নত জনপদ। ধর্মীয় গ্রন্থেও এই নগরীকে কাশী নামে মহিমান্বিত করা হয়েছে। বলা হয় 'কাশী' নামটি প্রায় ৩০০০ বছরের প্রাচীন। কাশিকা থেকে কাশী শব্দের উৎপত্তি। যার অর্থ চকচকে। কথিত আছে যে শিবের নগরী হওয়ায় এটি সর্বদা উজ্জ্বল থাকে। তাই এই নাম।

বারানসী নাম হয়েছে কেন?
কাশীকে 'বারাণসী' নামেও প্রাচীন কাল থেকেই ডাকা হয়। এমনকি বৌদ্ধ জাতক কাহিনী এবং হিন্দু পুরাণে এই নামের উল্লেখ আছে। নদীমাতৃক ভারতে ছোট বড় অনেক নদী রয়েছে। গঙ্গার দুই উপনদী বরুণা এবং অসি এই স্থান দিয়ে প্রবাহিত হয়ে মোহনায় পড়েছে। তাই গঙ্গার দক্ষিণ তটে অবস্থিত এই স্থানের সম্মিলিত নাম 'বরুনা যুক্ত অসি' অর্থাৎ 'বারানসী' হয়েছে।

বেনারস নাম এল কোথাথেকে?
কাশি বা বারানসী নয়, বরং এই স্থানের সবথেকে চলতি নাম হল বেনারস। এমনকি মুঘল এবং পরে ব্রিটিশদের শাসনামলে এর নাম 'বেনারস' ছিল। মূলত বৌদ্ধ আমলে পালি ভাষায় এর নাম হয়েছিল বেনারসি। সেখানথেকে অপভ্রংশ হয়ে 'বেনারস' নাম হয়।

'শিবধাম' নামের মাহাত্ব
কাশিতে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গর অন্যতম প্রধান লিঙ্গ 'বিশ্বনাথ' ধাম অবস্থিত। বলা হয় কাশির প্রতিটি কোনায় মহাদেবের অবস্থান। তাই এই স্থানকে 'শিবধাম'ও বলা হয়।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications