Indian Railway: জানেন ভারতীয় রেলে e-Ticket এবং i-Ticket আসলে কি? কোনটায় মিলবে কনফার্ম টিকিট?
Indian Railway: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পৌঁছে যেতে সাধারণ মানুষের ভরসা ভারতীয় রেল! আর ট্রেনের টিকিট কাটতে অনেকই IRCTC এর অ্যাপ ব্যবহার করেন। এই বিষয়ে অনেকেই হয়তো জানেন।
কিন্তু জানেন কি e-Ticket এবং i-Ticket আসলে কি? পার্থক্যই বা কী? বিশেষ করে ভারতীয় রেলে (Indian Railway) আপনি যে টিকিট'টি কাটছেন, সেটি ই-টিকিট নাকি আই-টিকিট? এই বিষয়ে কোনও ধারণা আছে? কীসে কাটলে টিকিট বুকিং নিশ্চিত হয় জানেন? সমস্ত তথ্য এদিন তুলে ধরা হবে এই প্রতিবেদনে।

Indian Railway: কি এই e-Ticket
আইআরসিটিসির অ্যাপ (IRCTC) কিংবা ওয়েবসাইট থেকে খুব সহজেই e-Ticket বুক করা সম্ভব। এর অর্থ ইলেকট্রনিক টিকিট। যা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী প্রিন্টও করতে পারেন। সবথেকে বড় ব্যাপার এটি শুধুমাত্র অনলাইনেই বুক করা সম্ভব।
অনেকেই এটিকে ডিজিটাল টিকিটও বলে থাকে। e-Ticket যদি ওয়েটিং থাকে তাহলে সেই টিকিটে ট্রেনে যাত্রা করতে পারবেন না। নিজে থেকেই টিকিটটি বাতিল হয়ে যাবে। আর সেই টাকা নিজে থেকেই গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রেলের (Indian Railway) দারুণ এটি ব্যবস্থা।
Indian Railway: কি এই i-Ticket
ভারতীয় রেলের (Indian Railway) গুরুত্বপূর্ণ একটি বিষয় টিকিট। i-Ticket এর অর্থ হল ইন্টারনেট টিকিট। আর এটি নুন্যতম তিনদিন আগে বুক করতে হবে। অনলাইনে এই টিকিট পাওয়া যায় না। বুক করলেও দেবে না। যাত্রীর দেওয়া ঠিকানায় সরাসরি পাঠিয়ে দেওয়া হয়। আর সেই কারনেই তিনদিন আগে এই টিকিট বুক করতে হয় যাত্রীকে।
Indian Railway: আগে কোন টিকিট কনফার্ম হয়
টিকিট কনফার্ম (Indian Railway) হওয়ার বিষয়টির সঙ্গে এর কোনও যোগ নেই। উভয় টিকিট শুধুমাত্র ওয়েটিং লিস্টের ভিত্তিতে কনফার্ম হয়। তবে অনেক ক্ষেত্রে i-Ticket কনফার্ম না হলেও ওই টিকিটে কোনও যাত্রী যাত্রা করতে পারবেন। আপনি এই টিকিটটিকে উইন্ডো টিকিটের মতোই ব্যবহার করতে পারেন। তবে এই টিকিট নিজে থেকে বাতিল হয় না। বাতিলের জন্যে গ্রাহককে আবেদন জানাতে হবে।
তাহলে একটা নতুন বিষয়ের (Indian Railway)সঙ্গে পরিচয় হলেন তো! এবার টিকিট কাটার আগে অবশ্যই জরুরি এই বিষয়টি কিন্তু দেখে নেবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications