Aditya-L1 Mission Launch: ভারতের প্রথম সৌর মিশন Aditya-L1! জানেন 'L 1' এর মানে কী
Aditya-L1 Mission Launch: ইতিহাসের মুখোমুখি ভারত। এবার সূর্য অভিযানের পথে ভারতীয় গবেষণা সংস্থা। শনিবার সকাল ১১ টা ৫০ মিনিটে ভারতের প্রথম সৌর মিশন Aditya-L1 লঞ্চ করা হবে। ইতিমধ্যে চূড়ান্ত ব্যস্ততা শ্রীহোরিকোটা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ভারতের চাঁদ (chandrayaan-3) অভিযান সফল হওয়ার কয়েকদিনের মাথায় এই অভিযান। ফলে গোটা বিশ্বের নজরে এই মুহূর্তে ভারতের এই অভিযান। ইতিমধ্যে নাসার এক বিজ্ঞানী ভারতের এই অভিযানকে খুবই গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলেই মনে করা হচ্ছে।

l-1 Lagrange পয়েন্ট-1 কী
ল্যাগ্রঞ্জ পয়েন্ট-১ সাধারণত বৈজ্ঞানিক ভাষায় এল-১ নামে পরিচিত। পৃথিবী এবং সূর্যের মধ্যে এমন পাঁচ পয়েন্ট রয়েছে। ওই পাঁচটি পয়েন্টের মধ্যে একটি ল্যাগ্রঞ্জ পয়েন্ট-১ (l-1 Lagrange)। শুধু তাই নয়, Lagrange Point-1-এ সূর্য এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভারসাম্য রাখে। Centrifugal force বজায় রাখে। এই স্থানে যখনই কোনও অবজেক্টকে রাখা হয়, খুব সহজেই সেখানে স্থায়ী থাকতে পারে সেই বস্তু। এমনকি শক্তিও কম লাগে।
প্রায় ১.৫ মিলিয়ন কিমি দূরে এই পয়েন্ট
ISRO এই মহাকাশযানটিকে Lagrange Point-1-এর হ্যালো পয়েন্টে থাকবে। যা সূর্য এবং পৃথিবীর মধ্যে একটি কক্ষপথে। আর তাই ইসরো মিশনের নাম 'আদিত্য L1' রেখেছে। আর এই পয়েন্ট পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি। অর্থাৎ প্রায় ১৫ লাখ কিলোমিটার। জানা গিয়েছে, ভারতের মহাকাশযান Aditya-L1-কে Lagrange Point-1-এর চারপাশে স্থাপন করা হবে। করোনাল কক্ষপথে তা স্থাপন করা হবে। শুধু তাই নয়, এই যান কোনও রকম বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।
Aditya-L1 কীভাবে পরীক্ষা চালাবে
প্রথম এই অভিযানে নামছে ইসরো। আর এই অভিযান ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। Aditya-L1 মিশন কি সূর্যে যাবে? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু Aditya-L1 সূর্যে কখনই যাবে না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। Aditya-L1 স্পেসক্রাফট পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে L1 অর্থাৎ Lagrange Point-1 এ যাবে। আর সেখান থেকেই সূর্যকে পর্যবেক্ষণ করবে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications