Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একনাথ-অজিতের সমর্থন মন থেকে কি পেলেন ফড়নবীশ?

মহারাষ্ট্রের জনগণকে ভরসা দিলেন ভাবী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তাঁর কথায়, 'মহারাষ্ট্রের সমস্ত প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব আমরা। মুম্বইবাসীর সমস্যা সমাধান করব আমরা'।

বুধবার দেবেন্দ্র ফড়নবীশ সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পরই ফড়নবীশ সাংবাদিক বৈঠক করেন। আর সেই বৈঠক থেকেই তিনি বলেন, "আমি আপনাদের সবাইকে বলতে চাই, আগামী দিনে কিছু কিছু আমাদের ইচ্ছার বিষয় হবে এবং কিছু বিষয় আমাদের ইচ্ছার বিরুদ্ধে হবে, কিন্তু আমাদের সবাইকে রাজ্য ও দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। আমরা মহারাষ্ট্রের সমস্ত প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবো। শেষ পর্যন্ত, আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই"।

-

ফড়নবীশ আরও বলেছেন, "আমরা গর্বিত যে ২০১৯-এর পরে একজনও বিধায়ক আমাদের ছেড়ে যাননি এবং সবাই একসঙ্গে থেকেছেন এবং আমরা ২০২২ সালে সরকার গঠন করেছি। এবারও মহাযুতি ঐতিহাসিক জনাদেশ পেয়েছে। টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন মোদিজী। আমি ওয়ার্ড স্তরের নেতা হিসেবে শুরু করেছিলাম এবং এখন তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হয়েছি"।

যা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন সেদিন ওই একই মঞ্চে হাজির থাকবেন অজিত পাওয়ার ও একনাথ শিন্ডে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, "গতকাল আমি একনাথ শিন্ডের সাথে দেখা করেছিলাম এবং তাকে বলেছিলাম যে এই সরকারে তিনি আমাদের সাথে থাকবেন এটাই মহাযুতি কর্মীদের ইচ্ছা। আমার পূর্ণ বিশ্বাস যে তিনি আমাদের সাথে থাকবেন। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব"। তদুপরি, বিজেপির সিনিয়র নেতা একনাথ শিন্ডেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এর সাথেই তিনি বলেন, "আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে শিবসেনার সমর্থন প্রসারিত করার জন্য ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী হিসাবে আমার শপথ গ্রহণকে সক্ষম করে তুলবে তাঁদের এই সমর্থন"।

একই সাথে, অজিত পাওয়ারও সমর্থনের চিঠি দিয়ে তার সমর্থনের প্রস্তাব দিয়েছেন বলে এদিন জানিয়েছেন ফড়নবীশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+