কংগ্রেসের দখলে কীভাবে থাকল কর্ণাটকের আর আর নগর বিধানসভা আসন
কর্ণাটকের আর আর নগরে বিধানসভা নির্বাচনে ফলাফল বিজেপি-র ভরাডুবি নাকি কংগ্রেসের গড় দখল , তা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হতেই পারে।
কর্ণাটকের আর আর নগরে বিধানসভা নির্বাচনে ফলাফল বিজেপি-র ভরাডুবি নাকি কংগ্রেসের গড় দখল , তা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হতেই পারে। তবে একাধিক তথ্য আর সূত্রের খবর অনুযায়ী এখানে কংগ্রেসের এন মুনিরত্নাই নিজের গড় দখল করে রাখলেন । নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপি-র পি মুনিরাজু নির্বাচনের প্রথম থেকেই খানিকটা ব্যাকফুটে ছিলেন বলে খবর।

কংগ্রেসের এই দাপুটে নেতার জন্য এই বিধানসভা নির্বাচন জয় কোনও বড় চ্যালেঞ্জ ছিলনা। কারণ তিনি এলকার প্রাক্তন কর্পোরটর। এলাকায় বহু দিনধরেই তিনিই বিধায়ক পদে আসীন ছিলেন।ফলে গোটা আর আর নগর জুড়ে তাঁর দাপট দেখার মত। এলাকার একধিক উন্নয়নমূলক কাজও করেছেন তিনি। যদিও নির্বাচনের আগে , বিজেপি তাঁর বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ আনে। তার মধ্যে দুর্নীতি যেমন ছিল, তেমনই অভিযোগ ছিল মহিলাদের হেনস্থা করারও। তবে শেষ রক্ষা করতে পারেনি বিজেপি। উল্লেখ্য, এই কেন্দ্রে সোমবারের নির্বাচনের ভোটের শতাংশের হারই আভাস দিয়েছিল , বিজেপির পরাজয়ের সাপেক্ষে। কারণ এই কেন্দ্রে ভোট পড়েছে ৫৪ শতাংশ। এর থেকে বেশি ভোট পড়লে বিজেপির জেতার সম্ভাবনা বেশি হত বলে অনেকেই অনুমান করেছিলেন।
এলাকার কংগ্রেস বিধায়ক মুনিরত্নার কাছে ফের একবার নিজের শক্তি পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এই নির্বাচন। যা অনায়াসে জিতে নেন তিনি। এর আগে ২০০৮ সালে এই এলাকা ছিল পদ্মশিবিরের দখলে। তবে ২০১৩ সালে আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। ১৮৮১৩ এর ব্যবধানে সেবছরে জয়ী হন মুনিরত্না। এবছরে সেই জয়ের ব্যবধান প্রায় দ্বিগুণ অঙ্ক ছাডি়য়ে গেল। ৪১১৬২ ভোটে এবছর ভোট বৈতরণী পার করেন কংগ্রেসের এন মুনিরত্না।
-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রার্থী তালিকায় বড় রদবদল ৭টি বিধানসভা কেন্দ্রে -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি












Click it and Unblock the Notifications