Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: জামিন পেলেন সায়নী ঘোষ, আগামিকাল মমতা-মোদী বৈঠক

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ত্রিপুরা উড়ে গেলেন ব্রাত্য বসু

ত্রিপুরা উড়ে গেলেন ব্রাত্য বসু

পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূলের সায়নী ঘোষ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইল তৃণমূল। সকালে ত্রিপুরা রওনা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জলপাইগুড়িতে তৃণমূল নেতাকে গুলি করে খুন

জলপাইগুড়িতে তৃণমূল নেতাকে গুলি করে খুন

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পর জলপাইগুড়ির রাজগঞ্জ। এবার তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে খুন। নিহত তৃণমূল নেতার নাম মহম্মদ সুলেমান।

অন্ধ্র প্রদেশে বন্যায় মৃত্যু বেড়ে ৪১

অন্ধ্র প্রদেশে বন্যায় মৃত্যু বেড়ে ৪১

ক্রমশ খারাপ হচ্ছে অন্ধ্র প্রদেশের বন্যা পরিস্থিতি। হু হু করে বাড়ছে জল। একাধিক রাস্তা ডুবে যাওয়ায় রাজ্যের অনেক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজ্য জুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১। শুধুমাত্র রবিবারেই মৃত্যু হয়েছে ১২ জনের। এ ছাড়া ট্রেন ও বাস পরিষেবা বন্ধ রয়েছে এখনও। মূলত রায়ালাসীমা ও নেলোর জেলার বিস্তীর্ণ অংশ জলের তলায়।

জোড়-বিজোড়ে ক্লাস

জোড়-বিজোড়ে ক্লাস

এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস। দশম ও দ্বাদশের ক্লাস সোম-বুধ-শুক্র, নবম-একাদশের ক্লাস মঙ্গল-বৃহস্পতিবার। সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত ক্লাসের সময়সীমা।

বীর চক্র সম্মান প্রদান

বীর চক্র সম্মান প্রদান

অভিনন্দন বর্তমানকে ( Abhinandan Varthaman ) বীর চক্র (Vir Chakra) সম্মানে সম্মানিত করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ( President Ram Nath Kovind )। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি তৎকালীন উইং কম্যান্ডার (Wing Commander) অভিনন্দন বর্তমান পাকিস্তানের F-16 (Pakistani F-16) বিমানকে গুলি করে অবতরণ করে। সেই কাজের স্বীকৃতি হিসেবে আজ বীর চক্র সম্মানে সম্মানিত করা হবে ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে।

জাতিয় সড়ক অবরোধ

জাতিয় সড়ক অবরোধ

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের। আজ সকাল সাড়ে ৮টা থেকে রানিগঞ্জের জে কে নগর মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। আধঘণ্টার অবরোধে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিজেপির রাজ্য কার্যালয়ে বিক্ষোভ

বিজেপির রাজ্য কার্যালয়ে বিক্ষোভ

বিজেপির রাজ্য দফতরে বিক্ষোভ তৃণমূলের। ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার প্রতিবাদ। ত্রিপুরার আঁচ এসে পৌঁছল শহর কলকাতায়। বিজেপির সদর দফতরে লাগিয়ে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

বিক্ষোভকারী তৃণমূল নেতা বলেন, "বাংলার গণতন্ত্র রয়েছে। আজকে বিজেপির পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দিয়ে আমরা প্রমাণ করে দিলাম, তৃণমূল চাইলে বাংলায় বিজেপি পার্টি অফিস নাও খাকতে পারত। কিন্তু তৃণমূল সেটা করবে না। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী।" সায়নী ঘোষের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে তিনি বলেন, "সায়নী ঘোষের বিরুদ্ধে বিপ্লব দেবের নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে ওখানে সভা করতে না পারেন, তার জন্য বিমানবন্দরে মিথ্যা বোমাতঙ্ক তৈরি করা হচ্ছে।"

পাঠানকোটে গ্রেনেড হামলা

পাঠানকোটে গ্রেনেড হামলা

পাঠানকোটের সেনা শিবিরের কাছে গ্রেনেড হামলা। সব চেকপোস্টে জারি হল উচ্চ সতর্কতা

শেয়ার বাজারে পতন

শেয়ার বাজারে পতন

শেয়ারবাজারে পতন। ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি পড়ল ২৮৮ পয়েন্ট।

জামিন পেলেন সায়নী

জামিন পেলেন সায়নী

আগরতলার আদালত থেকে জামিন পেলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। ২ দিনের পুলিশ হেফাজতের আর্জি খারিজ করে দেয় আদালত। সায়নীর জামিন মঞ্জুর করা হয়। খুনের চেষ্টার অভিযোগে গতকাল গ্রেফতার হন সায়নী ঘোষ।

দেখা করলেন অমিত শাহ

দেখা করলেন অমিত শাহ

অশান্ত ত্রিপুরা, ৪ ঘণ্টা ধর্নার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সাংসদরা। সকাল থেকে নর্থ ব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ চলে। শেষপর্যন্ত সময় মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময়। পুলিশি অত্যাচারের অভিযোগে ত্রিপুরা সরকারের কাছে রিপোর্ট চাইবে কেন্দ্র, অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরে দাবি তৃণমূলের। অশান্তি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন, অমিত শাহ, এমনও দাবি করেছে তৃণমূল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+