Daily News Update: সিঙ্ঘু সীমান্ত হত্যা মামলায় আত্মসমর্পণ, সীমান্তে আটক সাড়ে তিন কেজি রুপো, দিনভর আপডেট
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

সিঙ্ঘু সীমান্ত হত্যাকাণ্ডে আরও ২ জনের আত্মসমর্পণ
সিঙ্ঘু সীমান্তে হত্যা মামলায় নিহং সম্প্রদায়ের আরও দু'জন ভগবন্ত সিং এবং গোবিন্দ সিং হরিয়ানা পুলিশের সামনে আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর আগে শুক্রবার নিহং সম্প্রদায়ের সর্বজিৎ সিংহ হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। শনিবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জেরার মুখে তিনি চারজন ব্যক্তির নামও নিয়েছেন যাদের পুলিশ ট্র্যাক করছে।

সীমান্তে আটক সাড়ে তিন কেজি রুপো
২০২১ সালের ১৫ ই অক্টোবর, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা, চোরাচালানীদের পরিকল্পনা ব্যর্থ করে ০২ পাচারকারীকে ৩.৫০২ কেজি রুপোর অলঙ্কার সহ আটক করেছে। যে পরিমাণ রুপোর বাজেয়াপ্ত করা হয়েছে তার আনুমানিক মূল্য ১,৭৭,৩৪১/- টাকা। যা ভারত থেকে বাংলাদেশে উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত হাকিমপুর এলাকার মাধ্যমে পাচার করা হচ্ছিল।

মল্লিক বাজারের নামী রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
মল্লিক বাজারের নামী রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। এদিন দুপুরে খাওয়া দাওয়া চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। ভিতরের যাঁরা ছিলেন, সবািকেই নিরাপদে বের করে আনা হয়। দমকলের প্রাথমিক অনুমান রান্নাঘর থেকেই আগুন ছড়িয়েছে।

জওয়ানের অস্বাভাবিক মৃত্যু
৩৬ বছর বয়সী এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে আঞ্চল্য বালিগঞ্জ আর্মি ক্যাম্পে। মৃত জওয়ান অশোক গারাগার কর্নাটকের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে পোস্টিং থাকলেও ৫ অক্টোবর তিনি পোস্টিং নিয়ে কলকাতায় আসেন। এরপর শুক্রবার রাতে আর্মি ক্যাম্পের ভিতরে একটি গাঠে ঝুলন্ত অবস্থায় সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হয়। মৃতের পকেট থেকে সুইসাইড নোট পাওয়া গেলেও, তা পরীক্ষা করে দেখছে পুলিশ।

ছত্তিশগড়ে ট্রেনে বিস্ফোরণ
ছত্তিশগড়ে সিআরপিএফের ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন জওয়ান। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ বিস্ফোরণ ঘটে। আহতদের রায়পুরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তাঁরা নমুনা সংগ্রহ করেছে। কীভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

সঙ্গীত শিল্পীকে রশিদ খানকে হুমকি দিয়ে গ্রেফতার
সঙ্গীতশিল্পী রশিদ খানকে হত্যার হুমকি। ফোনে দেওয়া হল হত্যার হুমকি। শিল্পী অভিযোগ করেছে গত কয়েকদিন ধরেই নাকি তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমনকী ফোনে বলা হয়েছে বাড়ির বাইরে স্নাইপার ফিট করে রাখা হয়েছে। বেরোলেই গুলি করে মেরে দেওয়া হবে তাঁকে। এব্যাপারে কলকাতা পুলিশ তাঁর প্রাক্তন গাড়ির চালকে গ্রেফতার করেছে। পুলিশ জানতে পেরেছে এব্যাপারে তাঁর এক প্রাক্তন ম্যানেজারও জড়িত। এঁদের দুজনকেই সাম্প্রতিক সময়ে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন রশিদ খান।

দেশে নতুন করে করোনা আক্রান্ত ১৫,৯৮১ জন
সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত ১৫৯৮১ জন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। দেশে সুস্থতার হার ৯৮.০৮ শতাংশ। অ্যাক্টিভ কেস ০.৫৯ শতাংশ। যা গত মার্চের পর থেকে কম।

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
উৎসবের মরশুমে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম ফের বাড়ল। এদিন লিটার পিছু জ্বালানির দামে বৃদ্ধি হয়েছে ৩৫ পয়সা করে। এদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০৬.১০ টাকা এবং ৯৭.৩৩ টাকা।

দ্রাবিড় ভারতের পরবর্তী কোচ
প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের কোচ হতে চলেছেন। শুক্রবার দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালীয় এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এহং সচিব জয় শাহ (Jay Shah) দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করে তাঁকে রাজি করান বলে জানা গিয়েছে।

বাংলাদেশে ফের সংখ্যালঘুদের ওপরে হামলা
বাংলাদেশের (bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনার (sheikh hasina) হুঁশিয়ারির পরেও সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে হামলা অব্যাহত। দশেরায় নোয়াখালিতে (noakhali) ইসকন মন্দিরে ভক্তদের ওপরে হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। এই হামলায় মন্দিরে যেমন লুটপাট করা হয়েছে, অন্যদিকে এক ভক্তের দেহ উদ্ধার করা হয়েছে মন্দির সংলগ্ন পুকুর থেকে।

ওয়ার্কিং কমিটির বৈঠকে বার্তা সনিয়ার
দলের নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন সনিয়া গান্ধী । এদিন তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে বলেন, তিনি পূর্ণ সময়ে কংগ্রেস সভাপতি । এব্যাপারে দলের মধ্যে থাকা সমালোচকদের নিশানা করেন তিনি। বিশেষ করে কপিল সিবালদের মতো জি-২৩ নেতাদের। যাঁরা গত একবছরের বেশি সময় ধরে দলে কার্যকর নেতৃত্বের দাবি করছিলেন।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত











Click it and Unblock the Notifications