ব্যাঙ্ক, এয়ারলাইন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে বড়সড় বিভ্রাট!
ব্যাঙ্ক, এয়ারলাইন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে বড়সড় বিভ্রাট! বৃহস্পতিবার সন্ধ্যায় পেটিএম, ডেল্টা এয়ারলাইন্স, আমেরিকান এক্সপ্রেস, জোমেটোর মতো সংস্থাতে এই বিভ্রাট দেখা গিয়েছে। মাত্র দুমাসের মধ্যে এই নিয়ে তৃতী
ব্যাঙ্ক, এয়ারলাইন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে বড়সড় বিভ্রাট! বৃহস্পতিবার সন্ধ্যায় পেটিএম, ডেল্টা এয়ারলাইন্স, আমেরিকান এক্সপ্রেস, জোমেটোর মতো সংস্থাতে এই বিভ্রাট দেখা গিয়েছে। মাত্র দুমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এই ধরনের ঘটনা ঘটল

সেই সময় অর্থাৎ জুন মাসে যে সমস্ত ওয়েবসাইটে প্রভাব পড়ে তার মধ্যে ছিল একাধিক সোশ্যাল মিডিয়া, এবং বেশ কিছু সরকারি ওয়েবসাইটও রয়েছে। এমনকি বিশ্বের একাধিক খবরের ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। আমরিকার একটি ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারের যান্ত্রিক ত্রুটির কারণে এই বড়সড় তথ্যপ্রযুক্তিতে বিপর্যয় নেমে আসে।
আকামাই টেকনোলজি যারা ক্লাউড সার্ভিস প্রোভাডার হিসাবে কাজ করে থাকে। সেই সংস্থা জানাচ্ছে, "Edge DNS" সার্ভিসে তাঁদের কিছু সমস্যা হয়েছে। ইতিমধ্যে সংস্থার তরফে এই বিষয়ে একটি অ্যালার্ট জারি করা হয়েছে।
টুইটারে এই সংস্থা জানিয়েছে, তাঁদের পরিষেবা কিছু বাধার মুখে পড়েছে। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছে। পরে আরও একটি টুইটে তাঁরা জানায়, সমস্যা সমাধান করে ফেলা হয়েছে। ধীরে ধীরে পরিষেবা ছন্দে ফিরছে। তবে এই বিষয়ে নজরদারি চলবে বলে জানিয়েছে এই সগস্থা।
ওয়েবসাইট ডাউন ডেক্টারের তথ্য অনুযায়ী, Airbnb ওয়েবসাইট ব্যবহারকারীদের থেকে ৪ হাজার বার অভিযোগ এসেছে। কোনও ওয়েবসাইট ঠিক মতো লোড হচ্ছিল না। বারবার ওয়েবসাইট খোলা হলেি দেখাচ্ছিল সার্ভিস এরোর। ফলে ইউজারদের এই সমস্ত ওয়েবসাইটে ঢুকতে বেশ সমস্যা হচ্ছে ইউজারদের।












Click it and Unblock the Notifications