Weather Update: উত্তরে তাপমাত্রা হ্রাস, দক্ষিণে বৃষ্টি! কেমন থাকবে কলকাতা, একনজরে পূর্বভাস
Weather Update: ঘট কুয়াশার কবলে একাধিক রাজ্য। পাশাপাশি উত্তর ভারতের কয়েকটি রাজ্যে শীতের প্রভাব বাড়ছে। সেই একই সময়ে ঘূর্ণিঝড়ের দাপট দক্ষিণের রাজ্যগুলিতে। দিল্লি ও এনসিআর-এ প্রতিদিনই তাপমাত্রা কমছে। যার জেরে সকাল ও সন্ধেয় ঠান্ডার কবলে সাধারণ মানুষ।
বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে। সিমলায় তাপমাত্রা হ্রাস পাওয়া ছাড়াও রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হচ্ছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া পরিষ্কার থাকলেও জম্মুতে মেঘলা আবহাওয়া। একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন অংশের আবহাওয়া।

- জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ১১ ও -২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে বৃষ্টি কিংবা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই।
- হিমাচল প্রদেশের রাজধানী শ্রীনগরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ১৭ ও ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেখানেও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই।
- আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজধানী ও আশপাশের এলাকায় কুয়াশা পড়ছে।
- উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- Weather Alert: শনিবারের মধ্যে আবহাওয়ার ভোল বদল! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
- বিহারের রাজধানী পটনার আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
- দেশের পশ্চিম উপকূলে মুম্বইয়ের আকাশ পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ ও ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টি কিংবা কুয়াশার আপাতত কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর আবহাওয়া মেঘলা থাকতে চলেছে। সেখানে হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ১৯ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- মেঘলা আবহাওয়া থাকতে চলেছে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদেও। কুয়াশাও থাকবে সেখানে। সেখানে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২১ ডিগ্রি সেলসিয়াস।
- তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৩ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications