Weather Alert: প্রবল বর্ষণে বিপর্যস্ত ট্রেন চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, সতর্কতা জারি IMD-র
অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। গতকাল থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে সেখানে। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী দিল্লি। বিমান এবং ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে। দিল্লিগামী ৬টি বিমানকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ট্রেন পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। পূর্বা এক্সপ্রেস বেশ কয়েকঘণ্টা দেরিতে চলছে। প্রবল বর্ষণের কারণে দিল্লির বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগামী ২ দিন বর্ষণ চলবে বলে সতর্কতা জারি করেছে আইএমডি। দিল্লি, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদে বর্ষণের তীব্রতা বেশি রয়েছে।

সকাল থেকে আকাশ কালো করে বর্ষণ হয়ে চলেছে। এক ধাক্কায় তার মাত্রা অনেকটাই নেমে গিয়েছে। সপ্তাহের প্রথম দিকেই তাপপ্রবাহে পুড়ছিল গোটা রাজধানী। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই পরিস্থিতি থেকে রেহাই দিয়েছে বৃষ্টি। কিন্তু এতোটা ভারী বর্ষণ এই সময়ে সাধারণত দেখা যায় না।

আইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করে জানানো হয়েছে আগামী ২ দিন দিল্লি এনসিআরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে বিমান পরিষেবা সকাল থেকেই ব্যহত হয়েছে। একাধিক বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তারা অবতরণ করতে পারেনি।
বিমান সংস্থাগুলি যাত্রীদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে কখন তাঁদের বিমান ছাড়বে তা আগে থেকে দেখে নিয়ে যেন বাড়ি থেকে বেরোন। অর্থাৎ খারাপ আবহাওয়ার কারণে দিল্লি থেকে একাধিক বিমান উড়তেও দেরি হতে পারে বলে বিমান সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে বর্ষা এবার ৪ জুন কেরলে প্রবেশ করবে বলে জানিয়েছে আইএমডি। সেই সঙ্গে স্বাভাবিক বর্ষা হবে বলে জানিয়েছে আইএমডি। সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু এবার একটু দেরিতেই কেরলে প্রবেশ করে বর্ষা। সেকারণে গোটা দেশেই একটু দেরিতেই বর্ষার বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস িদয়েছে আইএমডি।












Click it and Unblock the Notifications