Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Akhand Bharat: পরিস্থিতির বদলে যাচ্ছে! ভারত নিয়ে বিতর্কের মধ্যেই RSS প্রধানের 'অখণ্ড ভারতে'র কথায় নতুন মাত্রা

Akhand Bharat: আগামী বছরগুলিতে অখণ্ড ভারত বাস্তবে পরিণত হবে। আপনি বৃদ্ধ হওয়ার আগে এর সাক্ষী হবেন, কারণ পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। ইন্ডিয়া না ভারত এই বিতর্কের মধ্যে বুধবার এমনটাই বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুরে এক অনুষ্ঠানে এক ছাত্রের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন তিনি।

মোহন ভাগবত বলেন, যারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারা এখন বুঝতে পারছে এটি একটি ভুল ছিল। আমাদের ভারতের প্রকৃতিকে মেনে নিতে হবে। তিনি বলেন, এটি শুধুমাত্র মানচিত্রের লাইন মুছে ফেলার জন্য নয়, এটি ভারতের অন্তর্নিহিত চরিত্রকে গ্রহণ করার বিষয় ছিল। একবার সেই চরিত্রটি গ্রহণ করা হলে, আর কোনও পরিবর্তনের প্রয়োজন হবে না। সব কিছুই স্বাভাবিকভাবে এক ভারতে এক হয়ে যাবে।

মোহন ভাগবত

রাষ্ট্রপতি ভবন থেকে ডি ২০ প্রতিনিধিদের নৈশভোজে আমন্ত্রণের ঠিক একদিন পরে আরএসএস প্রধানের বিবৃতি এসেছে। যেখানে সরকার দেশের নাম পরিবর্তন করে ভারত করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী-সহ অনেক বিরোধী নেতাই আমন্ত্রণ পত্রটি শেয়ার করেছেন, যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে প্রেসিডেন্ট অফ ভারত বলা হয়েছে।

এর পর থেকেই জল্পনা শুরু হয়েছে, সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংসদের যে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে, সেখানে নাম পরিবর্তনের পরিকল্পনা করা হতে পারে। কংগ্রেস-সহ বিরোধীরা কটাক্ষ করে বলছে, বিরোধী ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে বিজেপি এখন ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশের নাম শুধুমাত্র ভারত রাখতে চাইছে। যদিও সরকার এখনও এব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি।

আরএসএস প্রধান বলেছেন, দেশের নাম যুগ যুগ ধরে ভারত রয়েছে। ভাষা যাই হোক না কেন, নাম একই থাকে। আমাদের দেশ ভারত, আমাদের ইন্ডিয়া শব্দটি ব্যবহার বন্ধ করতে হবে। সমস্ত ব্যবহারিক ক্ষেত্তে ভারত ব্যবহার শুরু করতে হবে, তবেই পরিবর্তন আসবে। আমাদের সবাইকে দেশকে ভারত বলতে হবে এবং এব্যাপারে অন্যদেরও বোঝাতে হবে।

অনুষ্ঠানে মোহন ভাগবত সংরক্ষণের পক্ষেও কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের নিজেদের সব নাগরিকদের সমাজ ব্যবস্থায় পিছনে রেখেছিলাম। আমরা তাদেরকে যত্ন করিনি। এটা প্রায় ২ হাজার বছর চলেছে। তিনি বলেছেন, যতক্ষণ না তাদের সমতা প্রদান করি, কিছু বিশেষ প্রতিকার করতে হবে। সংরক্ষণ তার মধ্যে একটি। যতক্ষণ এই ধরনের বৈষম্য থাকে, ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+