Wayanad landslide: ওয়েনাডে মৃতের সংখ্যা ৩০০ পার, আত্মীয়দের দেওয়া তথ্য আর ড্রোন ভিত্তিক র্যাডারে তল্লাশি
Wayanad landslide: মঙ্গলবার ভোর রাতে যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল, তাতে মৃতের সংখ্যা শুক্রবার সকালে ৩০০ পার হয়ে গিয়েছে। উদ্ধারকারী দল এখনও ধসে পড়া বিভিন্ন বাড়ি এবং ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা জীবিতদের সন্ধান পেতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উদ্ধার অভিযানের চতুর্থ দিনেও আবহাওয়া চ্যালেঞ্জিং। তার মধ্যে নিখোঁজদের আত্মীয়দের দেওয়া তথ্যের ওপরে ভিত্তি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জীবিতদের খুঁজে বের করতে ড্রোন ভিত্তিক র্যাডারে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয় হয়েছে।

- চলছে উদ্ধার কাজ
শুক্রবার সকালে উদ্ধারকারীদের চল্লিশটি ল ফের একবার অনুস্ধনের কাজ শুরু করেছে। প্রায় ১৯০ ফুটদীর্ঘ একটি বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ। তার ওপর দিয়ে অ্যাম্বুলেন্স ও ভারী যন্ত্রপাতি মুন্ডাক্কাই ও চুরলমাল গ্রামে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বিভিন্ন চ্যালেঞ্জের কারণে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল। এর মধ্যে রয়েছে ধ্বংস হয়ে যাওয়া রাস্তা, সরঞ্জামে ঘাটত ও ভারী সরঞ্জামের অভাব। জরুরি পরিষেবা দেওয়া কর্মীদের ভারী যন্ত্রপাতি বিশেষ করে জেসিবি মেশিন না পেয়ে কাদা ও তার ওপরে উপড়ে থাকা গাছ সরানোর কাজকে কঠিন করে তোলে।
- কীভাবে চলবে উদ্ধার কাজ
ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, কোস্টগার্ড ও ভারতীয় নৌবাহিনীর একটি দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান চালাবে। প্রতিটি দলে তিনজন স্থানীয় ও একজন করে বনবিভাগের কর্ম থাকবেন। ছটি জোনে ভাগ করে উদ্ধার কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্ধার কাজে নদীর পাশের আটটি থানার পুলিশ সদস্য ও সাঁতারে পারদর্শী স্থানীয়দের রাখার সিদ্ধান্ত নেওয়া য়েছে। পাশাপাশি উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হবে।
কোস্টগার্ড, নৌবাহিনী ও বিভাগেরকর্তারা ছলিয়ার নদীর তীরে এবং যেসব জায়গায় মৃতদেহ ভেসে যেতে পারে, সেইসব জায়গায় তল্লাশি চালাবে।
উদ্ধারে ড্রোন ভিত্তিক র্যাডার, আসছে আরও কুকুরও
ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই মুন্ডাক্কাইতে রেকর্ড সময়ে বেইলি ব্রিজ তৈরি করেছে। সেখান দিয়ে ২৫ টির মতো অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হবে। জীবিতদের সন্ধানে শনিবার দিল্লি থেকে ড্রোনভিত্তিক র্যাডার আনা হচ্ছে।
তামিলনাড়ু থেকে আরও চারটি কুকুর শুক্রবার ওয়ানাডে নিয়ে যাওয়া হবে। আগে থেকেই ওয়ানাডে থাকা টি কুকুরের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেবে।
বৃহস্পতিবারের পরে শুক্রবারও রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী উদ্ধার কাজের তদারকি করছেন। তারা মেপ্পাদ গ্রাম পঞ্চায়েতের এটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন।












Click it and Unblock the Notifications