Waqf (Amendment) Bill: 'এক যুগান্তকারী মুহূর্ত...', ওয়াকফ সংশোধনী বিল পাশ হতেই বার্তা নরেন্দ্র মোদীর
Waqf (Amendment) Bill: সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বুধবার এবং বৃহস্পতিবার, পর দুদিন মধ্যরাত পর্যন্ত আলোচনা চলার পর পাশ হল সেই বিল। আর এই বিল পাশ হওয়াকে এক যুগান্তকারী মুহূর্ত বলে অ্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে এই বিল প্রান্তিক সংখ্যালঘু মুসলিমদের জমি আরও শক্ত করল। সেই সঙ্গে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতা এল বলেই মনে করছেন প্রধানমন্ত্রী।
বর্তমানে BIMSTEC সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এই সংশোধনী বিল (Waqf (Amendment) Bill) পাশ হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে প্রতিক্রিয়া দিয়েছেন। নরেন্দ্র মোদী লিখছেন,'দুই কক্ষে বিল পাশ হওয়া এক ঐতিহাসিক মুহূর্ত। এক আর্থ সামাজিক ন্যায় বিচার এবং স্বচ্ছতার পথ খুলে গেল'। যারা সমাজের প্রান্তিক, যারা সুযোগ থেকেই বঞ্চিত হন, তাদের সাহায্য করবে এই বিল।

তিন তালাককে অবৈধ বলে বিল আনা হয়েছিল ২০১৯ সালে। এরপর ওয়াকফ সংশোধনী বিল মোদী সরকারের দ্বিতীয় বড় পদক্ষেপ। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য তুলে ধরছেন তা বিল নিয়ে আলোচনায় সেই কথাই বলেছেন বিজেপি সাংসদরাও। অমিত শাহ থেকে অনুরাগ ঠাকুর, প্রত্যেকেই বলেছেন গরীব মুসলিমদের সুবিধা দেবে এই বিল।
মোদী এদিন আরও উল্লেকখ করেছেন দশকের পর দশক ধরে ওয়াকফ সিস্টেমে কোনও স্বচ্ছতা ছিল না। যার ফল ভুগতে হয়েছে দরিদ্র, মহিলা এবং পাসওয়ান্দা মুসলিমদের। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ৭০ বছরের পুরানো আইনে বদল আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। বিরোধীদের প্রবল আপত্তি উড়িয়ে ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় পাশ করানো হয়েছে এই ওয়াকফ সংশোধনী বিল।
দুদিন ধরে এই বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় চর্চা হয়েছে। কেন এই বিলে সংশোধনী প্রয়োজন তা ব্যাখ্যা করেন। সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট অভিযোগ করা হয় যে এই বিষয়ে বিরোধীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
The passage of the Waqf (Amendment) Bill and the Mussalman Wakf (Repeal) Bill by both Houses of Parliament marks a watershed moment in our collective quest for socio-economic justice, transparency and inclusive growth. This will particularly help those who have long remained on…
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
এমনকি মুসলিম সম্প্রদায়ের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে কোনও ধার্মিক হস্তক্ষেপ সরকার করবে না। অমুসলিমদের থাকা নিয়েও বার্তা দেওয়া হয়েছে। এখন এই বিল পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তাঁর সই হলেই সেটি আইন হিসাবে কার্যকর করা হবে। যদিও এই বিল কার্যকর হলে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে একাধিক মুসলিম সংগঠন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications