Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

By Election in Six State: ছয় রাজ্যের সাত আসনে অকাল ভোট! একটি উপনির্বাচন অনেক পরীক্ষা

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির মৃত্যু এবং বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর খালি হওয়ায় আসনগুলি-সহ সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে আপাতত শান্তিপূর্ণভাবে। এই সাতটি কেন্দ্রের গণনা করা হবে শুক্রবার ৮ সেপ্টেম্বর।

এই সাতটি আসন ছটি রাজ্যে ছড়িয়ে রয়েছে , দুটি ত্রিপুরায়, একটি করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এ কেরলে।

By Election 2023

উত্তরাখণ্ডের বাগেশ্বর, পশ্চিমবঙ্গের ধূপগুড়ি এবং কেরলের পুথুপল্লি, বিরোধী দলগুলি যার ইন্ডিয়া ব্লকের অংশ , তারা শুধু বিজেপির বিরুদ্ধে নয়, একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নির্বাচনী জোটের অংশ। পশ্চিমবঙ্গের ধূপগুড়ি এবং ত্রিপুরায় ধনপুর ও বক্সানগরে কংগ্রেস বাম তথা সিপিআইএম প্রার্থীদের সমর্থন করছে।

এই তিন কেন্দ্রে কংগ্রেস ও বামের জোট তৈরি করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু কেরলের পুথুপল্লিতে কংগ্রেসের লড়াই সরাসরি সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে। উত্তরাখণ্ডের বাগেশ্বরে সমাজবাদী পার্টি ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। আবার উত্তর প্রদেশের ঘোসিতে সমাজবাদী পার্টির প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস।

উপনির্বাচনেই যে পরিস্থিতি তৈরি হয়েছে বিরোধী ইন্ডিয়া ব্লকের দলগুলির মধ্যে, তাতে বোঝাই যাচ্ছে ২০২৪-এর সাধারণ নির্বাচনে দলগুলির মধ্যে আসন সমঝোতায় পৌঁছনো বেশ কষ্টকর হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, মুম্বইতে ইন্ডিয়া ব্লকের বৈঠক লক্ষ্য পূরণ না করে শেষ হয়েছিল। সেখানে জোটের একটি লোগো প্রকাশের চেষ্টা হলেও, শেষ পর্যন্ত তা হয়নি।

পরিবর্তে ইন্ডিয়া ব্লকের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্যরা সম্ভাব্য আসন ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+