Vande Bharat: শ্রীনগরের সঙ্গে ঘুরে দেখুন বৈষ্ণদেবীও, পুরো সফর হবে মাত্র তিন ঘণ্টায়! আলোর গতিতে ছুটবে 'বুলেট'
Vande Bharat Express Train: ইতিহাসের দোরগোড়ায় ভারত। কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চলেছে গোটা দেশের রেল (Indian Railways) ব্যবস্থা। প্রাথমিক ভাবে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত চালাতে চলেছে ভারতীয় রেল। আর এই দুই দুরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। কার্যত ঝড়ের গতিতে ছুটবে বন্দে ভারত।
সড়কপথে গাড়ি কিংবা বাসে এই দুরত্ব যেতে সময় লেগে যায় ৬ থেকে ৭ ঘন্টা। ফলে দীর্ঘ সময় ধরে এই রেলপথের জন্য অপেক্ষায় ছিলেন যাত্রীরা। আর সেখানে বিপ্লব ঘটাতে চলেছে রেলওয়ে (Vande Bharat Express Train) । দেশের বহু প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত বৈষ্ণদেবী (Vaishno Devi) দর্শনে যান। নয়া এই ট্রেন ব্যবস্থা চালু হলে খুব অল্প সময়েই ভক্তরা মাতা বৈষ্ণদেবীর কাছে পৌঁছে যেতে পারবেন। এবং রেলযাত্রাও আরও আরামদায়ক হতে চলেছে।

এর আগে শ্রীনগর থেকে সাঙ্গলদান পর্যন্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ ব্রিজ-চেনাব সেতু নির্মাণ করা হয়েছে। আর এই ব্রিজের উপর দিয়েই ছুটবে দেশের প্রথম সেমি বুলেট-
বলে রাখা প্রয়োজন, সর্বোচ্চ উঁচু রেলব্রিজ ছাড়াও এই দীর্ঘপথে একাধিক ব্রিজ এবং টানেল রয়েছে। তার মধ্যে দিয়েই ছুটে যাবে নয়া এই ট্রেন। বলে রাখা প্রয়োজন, দিক্রঘ সময় ধরে এই প্রজেক্টের বাস্তবায়নের অপেক্ষায় ছিল ভূস্বর্গের মানুষ। যদিও ধাপে ধাপে অর্থাৎ ২০১৪ সালে, ২৫ কিমি উধমপুর-কাটরা রেল রুট, এরপর ২০২৫ সালে, বানিহাল থেকে সাঙ্গলদান এবং সাঙ্গলদান থেকে কাটরার মধ্যে একটি রেল রুট তৈরি করা হয়েছে।
Vande Bharat Express Train: সঙ্গলদান থেকে বারামুলা পর্যন্ত চলে ট্রেন
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে ট্রেন সাঙ্গলদান থেকে বারামুলা পর্যন্ত আপ এবং ডাউনে চলাচল করে। আগামী ১৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে উধমপুর সেনা বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে রিয়াসি জেলার চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরিদর্শনের কথা আছে প্রধানমন্ত্রীর। আর তা ঘুরে দেখার পর দেশের মানুষের জন্য এই রেল ব্রিজ উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।
এরপর বন্দে ভারতের উদ্বোধনের কথা আছে। জানা যাচ্ছে, কাটরা শহর থেকে চলবে এই ট্রেন। শুধু তাই নয়, শ্রীনগরে পৌঁছানোর জন্য পীর পাঞ্জাল পর্বতমালা অতিক্রম করবে দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি বুলেট এবং তারপরে উত্তর কাশ্মীরের বারামুল্লা হয়ে গন্তব্যে পৌঁছবে এই ট্রেন।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications