Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Air India: দুর্ঘটনার আগ মুহূর্তে ঠিক কী হয়েছিল? রমেশ জানালেন অলৌকিক বেঁচে ফেরার আসল কারণ

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ১১এ নম্বর সিটে ছিলেন বিশ্বাসকুমার রমেশ। বিমানটি ভেঙে বিস্ফোরণ হওয়ার পরে, তিনিই একমাত্র ব্যক্তি যাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনায় ২৬৫ জন মারা গিয়েছেন। এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি রমেশ জানিয়েছে কীভাবে তিনি অলৌকিকভাবে আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছেন।

ব্রিটিশ নাগরিক রমেশ বিমানের বাম দিকে জরুরি দরজার পাশে ১১এ আসনে বসেছিলেন। তিনি জানান, উড়ানের কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে যায় এবং তার আসনটি ছিটকে যায়। ফলস্বরূপ, তিনি বিমানের বাকি অংশে লাগা আগুনের হাত থেকে রক্ষা পান।

আহমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তারদের তিনি বলেন, "বিমানটি ভেঙে যায় এবং আমার আসনটি খুলে যায়। এভাবেই আমি বেঁচে গিয়েছি।"

রমেশ ডাক্তারদের জানান যে তিনি বিমান থেকে লাফ দেননি, বিমানটি ভেঙে যাওয়ার সময় সিটের সঙ্গে বাঁধা অবস্থাতেই ছিটকে পড়েন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় এবং বর্তমানে তিনি ট্রমা ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রক্তাক্ত রমেশ একটি অ্যাম্বুল্যান্সের দিকে হেঁটে যাচ্ছেন এবং উৎসুক জনতা বিমানের বাকি যাত্রীদের পরিণতি সম্পর্কে তাঁকে প্রশ্ন করছেন।

বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরেই লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড়ে চলা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ভেঙে পড়ে। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। রমেশ তাঁদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি।

আহমেদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায়, দুপুর ১টা ৩৯ মিনিটে উড়ানের পরপরই ডবল-ইঞ্জিন বিশিষ্ট বিমানটির পাইলট 'মে ডে' বলে বিপদ সঙ্কেত পাঠান, যা বিমান দুর্যোগে পড়লে সর্বাত্মক এক সঙ্কেত বলে ধরা হয়। আপাতত ঘটনার তদন্ত চলছে। শেষ মুহূর্তগুলিতে কী ঘটেছিল, তা জানার জন্য বিমানের ব্ল্যাক বক্স অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারের সন্ধান চলছে।

বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং ১জন কানাডার নাগরিক ছিলেন। বাকি ১২ জনের মধ্যে ২ জন পাইলট এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন। এই ঘটনায় খ্যাতনামাদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন যিনি প্রয়াত হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+