Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিগম্বর জৈন গুরুকে নিয়ে কটাক্ষ করে আইনি বিপাকে বিশাল দদলানি, ছাড়লেন রাজনীতিও!

নয়াদিল্লি, ২৮ আগস্ট : দিগম্বর জৈন গুরু তরুণ সাগরকে নগ্ন শরীরে বিধানসভায় বক্তৃতা দেওয়ার জন্য কটাক্ষ করে আইনি বিপাকে জড়ালেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা গায়ক বিশাল দদলানি।

দিগম্বর জৈন সম্প্রদায়ে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখা হয় তরুণ সাগরকে। ধর্ম আচার পালনেই গায়ে কাপড় তোলেন না তরুণ সাগর। আর তাই বিশালের কটাক্ষে জৈন সম্প্রদায়ের ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যার জেরে সক্রিয় রাজনীতি এবং রাজনীতি অন্তর্ভুক্ত কাজ থেকে অব্যাহতি নেওয়ার কথাও জানিয়ে দিলেন বিশাল। [ট্যুইটারে কটুক্তির জেরে গ্রেফতার গায়ক অভিজিৎ!]

দিগম্বর জৈন গুরুকে নিয়ে কটাক্ষ করে আইনি বিপাকে বিশাল দদলানি, ছাড়লেন রাজনীতিও!

গত ২৭ আগস্ট শনিবার এই টুইটটি করেন বিশাল

বিশালের এই টুইটের পরেই গুরু তরুণ সাগরের সমর্থকরা একে একে সোস্যাল মিডিয়ায় বিশালের বিরুদ্ধে সরব হতে শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই আরও একটি টুইট করে বিশাল ক্ষমা চান। নিজের ভুলও স্বীকার করেন তিনি।

কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি। আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এর মধ্যে অংশ নেন। বিশালের বিরোধীতা না করলেও গুরু তরুণ সাগরের প্রশংসায় পঞ্চমুখ হন কেজরিওয়াল। জানিয়ে দেন গুরু তরুণ সাগরকে তার পরিবারও অত্যন্ত শ্রদ্ধা করে।

এই বিতর্ক এতদূর গড়ায় যে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দেন বিশাল। উল্লেখ্য আপের হয়ে একাধিক রাজনৈতিক কাজ করেছেন বিশাল।

ইতিমধ্যে এক ব্যক্তি বিশাল দদলানি এবং কংগ্রেস নেতা তহসিন পুনাওয়ালাহ-র বিরুদ্ধে অনলাইন অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+