ভাইরাল ভিডিও : হাড়িতে মুখ আটকে ঘুরে বেড়াচ্ছে চিতা
উদয়পুর, ৩০ সেপ্টেম্বর : জলের তৃষ্ণা মেটাতে লোকালয়ে চলে এসেছিল চিতাবাঘটি। তবে সেখানে গিয়ে যে এমন পরিস্থিতির শিকার হতে হবে তা কে জানত! [পুনম পান্ডের সাহসী ভিডিও]
জল খেতে গিয়ে তৃষ্ণার্ত চিতাবাঘটি যেই না হাড়িতে মুখ ঢুকিয়েছে ওমনি তা গলায় আটকে যায়। বহু চেষ্টার পরেও তা নিজে খুলতে পারেনি সে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজসমন্দ জেলার সরদুল খেড়া গ্রামে। [ভিডিও : ট্রেনের রান্নাঘরেই প্রস্রাব এক ব্যক্তির]

ঘটনাটির ভিডিওটি ইন্টারনেটে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয়রা যেই দেখেছে চিতাটির মুখে হাড়ি আটকানো, এবং এই অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে। ওমনি সব ভয়কে বিসর্জন দিয়ে চিতাটির পিছন পিছন হেঁটেছে গ্রামের বহু মানুষ। [ভিডিও ফাঁস : সানি লিওনির পোশাক বিভ্রাটের দৃশ্য]
কেউ কেউ চিতাটির পাশে দাঁড়িয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছবি তুলেছেন। কেউ আবার গোটা ঘটনাটি ভিডিও করে ফেলেছেন। করারই কথা কারণ এমন সুযোগ জীবনে বারবার পাওয়া যায় না। [ভিডিও : মহাকাশ থেকে তোলা পৃথিবীর অনন্য রূপ]
অন্যদিকে মুখে হাড়ি আটকানো চিতাবাঘটি এমন অবস্থায় প্রায় তিন ঘণ্টা ছিল। ওইভাবেই সে ধীরে ধীরে সারা গ্রাম ঘুরে বেড়িয়েছে। এরপরে বনদপ্তরের আধিকারিকেরা খবর পেয়ে এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যান। [ভিডিও : বিছানায় মহিলার সঙ্গে অশ্লীল ভঙ্গিতে হার্দিক পটেল?]












Click it and Unblock the Notifications