অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে ভক্তদের দানে! কী দাবি করলেন ভিএইচপি নেতা

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে ভক্তদের কাছ থেকেই মন্দির তৈরির জন্য অর্থ সংগ্রহ করুক ট্রাস্ট।

অযোধ্যা মামলার রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাম মন্দির তৈরির নির্দেশ এবার কার্যকর হওয়ার অপেক্ষা। কাজ শুরু করার জন্য তিন মাসের সময়সীমা বেঁধেও দিয়েছে শীর্ষ আদালত। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে মন্দির তৈরির অর্থ আসবে কোথা থেকে তা নিয়ে। তার একটি সমাধান বের করেছেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে ভক্তদের কাছ থেকেই মন্দির তৈরির জন্য অর্থ সংগ্রহ করুক ট্রাস্ট।

সরকারি অর্থ নয় ভক্তদের দানেই হোক মন্দির

সরকারি অর্থ নয় ভক্তদের দানেই হোক মন্দির

অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির রায় দিয়েছে শীর্ষ আদালত। সরকারকে ট্রাস্ট গড়ে মন্দির তৈরি করাতে হবে। কিন্তু সেই খরচ আসবে কোথা থেকে। বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে সরকারের ঘর থেকে নয় মন্দির তৈরির অর্থ আসুক ভক্তদের কাছ থেকে। ট্রাস্টের উচিত মন্দির তৈরির জন্য ভক্তদের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করা। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি জানিয়েছেন, ট্রাস্টের উটিত ভক্তদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো। সেই সংগ্রহীত অর্থ দিেয় তৈরি হোক অযোধ্যার রাম মন্দির।

মন্দির তৈরির দায়িত্বে নেই ভিএইচপি

মন্দির তৈরির দায়িত্বে নেই ভিএইচপি

অযোধ্যা রাম মন্দির তৈরির রায় শোনার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল ভিএইচপি বা বিশ্ব হিন্দু পরিষদ। তারাই জানিয়েছে ২০২০ সালে রাম নবমীর শুভ দিনে নতুন করে শিলান্যাস করে শুরু হবে মন্দির তৈরির কাজ। তার আগে যাবতীয় প্রস্তুতি শুরু হবে জানুয়ারি মাসে সংক্রান্তির দিনে। বিশ্ব হিন্দু পরিষদের এই বিপুল আগ্রহ দেখার পরেই খবর ছড়িয়ে পড়েছিল তারাই তৈরি করছে মন্দির। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছেন ভিএইচপি নেতা অলোক কুমার। তিনি বলেছেন, অনেক জায়গায় খবর ছড়িয়েছে ভিএইচপি মন্দির তৈরির টাকা দিচ্ছে। কিন্তু সেটা সত্যি নয়। সুপ্রিম কোর্ট নির্দেশিত সরকার গঠিত ট্রাস্টের তত্বাবধানেই তৈরি হবে মন্দির।

ট্রাস্টে কারা থাকবে ঠিক করবে সরকার

ট্রাস্টে কারা থাকবে ঠিক করবে সরকার

ভিএইচপি নেতা জানিয়েছেন ট্রাস্টের অন্যতম সদস্য রাম জন্মভূমি ন্যায়াস এবং নীলমনি আখারা আর কারা থাকবেন ট্রাস্টে সেটা ঠিক করবে সরকারই। তবে ভিএইচপি-র কোনও সদস্য সেখানে থাকবেন কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি অলোক কুমার। মুসলিমদের মসজিদ তৈরির জন্য যে পাঁচ একর জমি দেওয়া হয়েছে সেটা ৮৪ কোশী পরিক্রমার বাইরে দেওয়া হলে ভাল হয় বলে মন্তব্য করেছেন তিনি। যদিও পুরোটাই সরকারের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ভিএইচপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+