উপরাষ্ট্রপতি পদে জয় নিশ্চিত বেঙ্কাইয়ার, সংখ্যার নিরিখে কোথায় দাঁড়িয়ে তিনি
উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডুর জয় নিশ্চিত। ৭৮৮টি ভোটের মধ্যে ৪৮৫টি ভোট ইতিমধ্যেই চলে এসেছে তাঁর ঝুলিতে।
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেঙ্কাইয়া নাইডুকে বেছে নিয়েছে শাসক এনডিএ শিবির। অপরদিকে গোপালকৃষ্ণ গান্ধী হয়েছেন বিরোধী শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। কিন্তু ধারেভারে গোপালকৃষ্ণ গান্ধীর থেকে শত যোজন এগিয়ে বেঙ্কাইয়া নাইডু। সংখ্যার নিরিখে বিচার করতে গেলে বেঙ্কাইয়ার উপরাষ্ট্রপতি হওয়া শুধুই সময়ের অপেক্ষা। নির্বাচনের আগেই ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়ে বসে আছেন তিনি।

সংসদের দুই কক্ষ মিলিয়ে আসন সংখ্যা ৭৯০। কিন্তু সম্প্রতি বিনোদ খান্না ও অনিল মাধব দাবের প্রয়াণের পর দুটি আসন ফাঁকা রয়েছে। ফলে উপরাষ্ট্রপতি নির্বাচন হবে ৭৮৮জন সাংসদেব ভোটের ভিত্তিতে। উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ৩৯৩ টি ভোট। কিন্তু ইতিমধ্যেই ৪৮৫টি ভোট পকেটে পুরে ফেলেছেন বেঙ্কাইয়া নাইডু। যা ৬০ শতাংশেরও বেশি। অন্যান্য দলের সমর্থন নিয়ে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। উপরাষ্ট্রপতি পদের প্রার্থী পদের জন্য প্রয়োজন ২০ জন প্রোপোজার মানে এমন ২০ জন যাঁরা প্রার্থীর নাম প্রস্তাব করবেন এবং ২০জন সেকেন্ডর মানে যাঁরা প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন করবেন।
লোকসভায় এনডিএ-র সাংসদের সংখ্যা ৩৩৭, যার মধ্যে শুধু বিজেপিরই সাংসদ রয়েছেন ২৮১ জন। অপরদিকে রাজ্যসভায় এনডিএ-র সাংসদের সংখ্যা ৭৭, যার মধ্যে বিজেপির রয়েছেন ৫৬ জন। ফলে দুইয়ে মিলিয়ে ৪১৪টি ভোট পাকা বেঙ্কাইয়ার। সেইসঙ্গে এনডিএ-র বাইরের তিনটি দল এআইএডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস ও টিআরএসও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বেঙ্কাইয়ার উপরাষ্ট্রপতির আসনে বসা এখন শুধুই সময়ের অপেক্ষা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications