বাজেট ২০১৭ : কোন খাতে কত বাজেট বরাদ্দ হল জেনে নিন একনজরে
কোন কোন মূল খাতে এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তা জেনে নেওয়া যাক একনজরে।
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : এবারের বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ২১.৪৭ লক্ষ কোটি টাকা। কৃষি, শিল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, মহিলা, শিশু কল্যাণ, পিছিয়ে পড়া অংশের উন্নয়ন, বাড়ি তৈরি করে দেওয়া সহ একাধিক খাতে এবছরে বরাদ্দ ধরেছে কেন্দ্র সরকার। কোন কোন মূল খাতে এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তা জেনে নেওয়া যাক একনজরে।[বাজেট ২০১৭: নারী ও শিশুকল্যাণ খাতে ঘোষণা হল কী কী?]

যে যে খাতে এবছর বাজেট বরাদ্দ হয়েছে
- ২০১৭-২০১৮ সালে মোট বাজেট বরাদ্দ ২১.৪৭ লক্ষ কোটি টাকা[বাজেট ২০১৭ : ডিজিটাল পেমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি একনজরে]
- মনরেগা (MNREGA) প্রকল্পে বরাদ্দ বেড়ে হয়েছে ৪৮ হাজার কোটি টাকা
- প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) খাতে বরাদ্দ এবছর ২৩ হাজার কোটি টাকা
- কৃষি ঋণ দেওয়া হবে ১০ লক্ষ কোটি টাকা[বাজেট নিয়ে খুশি দেশের স্বর্ণ ব্যবসায়ীরা]
- সেচ বরাদ্দ ৫ হাজার কোটি টাকা[জনমোহিনী বাজেট, নাকি হতাশাজনক, কী বলছে বাংলার রাজনৈতিক মহল?]
- নাবার্ড ডেয়ারি বরাদ্দ ৮ হাজার কোটি টাকা। তবে প্রথমে দেওয়া হবে ২ হাজার কোটি টাকা
- জাতীয় গ্রামীণ জীবনযাত্রা মিশনে দেওয়া হয়েছে ৪৫০০ কোটি টাকা
- পঞ্চায়েতি রাজ প্রকল্পে বরাদ্দ ১ লক্ষ ৮৭ হাজার ২২৩ কোটি টাকা
- শিল্প ক্ষেত্রে প্রশিক্ষণ খাতে ব্যয় বরাদ্দ ২২০০ কোটি টাকা[কবে থেকে বিকেল ৫টার বদলে সকাল ১১টায় বাজেট পেশ হয়? এবং কেন জানেন কি?]
- প্রশিক্ষণ ও জ্ঞান সচেতনতা বৃদ্ধি খাতে বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
- মহিলা ও শিশু কল্যাণ খাতে সব মন্ত্রক মিলিয়ে বরাদ্দ ১ লক্ষ ৮৪ হাজার ৬৩২ কোটি টাকা
- তপশিলি জাতি উন্নয়নে এবছরের বরাদ্দ ৫২ হাজার ৩৯৩ কোটি টাকা[রাজ্যে এবার রেল বরাদ্দ বাড়ল আড়াই হাজার কোটি!]
- তপশিলি উপজাতি উন্নয়নে বাজেট বরাদ্দ ৩১ হাজার ৯২০ কোটি টাকা
- রেলওয়ে সুরক্ষা খাতে এই আর্থিক বছরের বরাদ্দ হয়েছে ১ লক্ষ কোটি টাকা
- মূলধনী ও উন্নয়ন বরাদ্দ খাতে রেলের জন্য রাখা হয়েছে ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা
- জাতীয় সড়ক খাতে বরাদ্দ করা হয়েছে ৬৪ হাজার কোটি টাকা
- প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা খাতে এবছরের বাজেট বরাদ্দ ২.৪৪ লক্ষ কোটি টাকা
- প্রতিরক্ষা খাতে বরাদ্দ ধরা হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা












Click it and Unblock the Notifications