Vande Bharat Metro Train: 'শপথে'র পরেই ছুটবে বন্দে ভারত মেট্রো! কাটা যাবে অ্যাডভান্স টিকিট
Vande Bharat Metro Train: খুব শীঘ্রই নয়াদিল্লি-আগ্রা রেল সেকশনে যুক্ত হতে চলেছে আরও একটি পারদ। সম্ভবত আগামী মাস অর্থাৎ জুলাই'তে এই রেল সেকশনে বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস পরীক্ষা করা হতে পারে। দেশের প্রথম সেমি-হাই স্পিড ট্র্যাক নয়াদিল্লি-আগ্রা রেল সেকশনে (Indian Rail)।
যেখানে ট্রেনগুলি ঘন্টায় ১৬০ কিমি বেগে চলতে পারে। সেখানেই বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro Train) পরীক্ষা চালাতে পারে রেলমন্ত্রক।

- Vande Bharat Metro Train: ১২ থেকে ১৬ কোচের হবে বন্দে মেট্রো
রেল (Indian Rail) পরিষেবায় আমূল পরিবর্তন আনতে চায় নরেন্দ্র মোদী সরকার। দেশের একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Metro Train) ঝড় তুলেছে। গতি বাড়ানো হয়েছে একগুচ্ছ ট্রেনের। পাশাপাশি আগামীদিনে বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত মেট্রো কার্যত ঝড় তুলবে দেশের রেল ট্র্যাকে। অপেক্ষা শুধু নতুন সরকার গঠনের। এরপরেই বন্দে ভারতের মেট্রো ট্রেনের পরীক্ষা শুরু হয়ে যাবে। নয়া এই ট্রেন ১২ থেকে ১৬ কোচের হবে। নয়া দিল্লি ইন্টারসিটি হিসাবে চলবে এই ট্রেন। আগ্রা এবং লখনউয়ের মধ্যে চলাচল করবে বন্দে মেট্রো ট্রেন।
- Vande Bharat Metro Train: আগ্রা থেকে দিল্লির দূরত্ব ২০০ কিমি
১৫০ থেকে ২০০ কিমি দূরত্বে থাকা শহর এবং শহরতলির মধ্যে ইন্টারসিটি হিসাবে বন্দে মেট্রো (Vande Bharat Metro Train) চালাবে রেল। আগ্রা থেকে দিল্লির দূরত্ব ২০০ কিমি। সেখানেও হাই স্পিড ট্রেন চালানো হবে বলেই খবর। দেশের প্রথম সেমি হাইস্পিড ট্র্যাকও বটে এটি। রেলের এক আধিকারিক জানিয়েছেন, জুলাই মাসে নয়াদিল্লি থেকে আগ্রা বিভাগে বন্দে ভারত মেট্রোর পরীক্ষা হবে। পরীক্ষায় এই ট্রেন ১০০ নম্বর পেয়ে পাশ করলে ধিরে ধিরে দিল্লি ইন্টারসিগটি বন্ধ করে দেবে রেল (Indian Rail)। এমনটাই সূত্রের খবর।
- Vande Bharat Metro Train: ভাড়া ঘোষণা হবে শীঘ্রই
পরীক্ষা সফল হওয়ার কয়েক সপ্তাহ পরেই রেলের (Indian Rail) তরফে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। বিশেষ করে ভাড়া, টাইমটেবিল সরকারি ভাবে প্রকাশ্যে আনা হবে রেলের তরফে। রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত মেট্রো ট্রেনে যাত্রীরা অ্যাডভান্সড বুকিংয়ের সুবিধা পাবেন। যা খবর, বাংলা থেকেও বন্দে ভারত মেট্রো ট্রেন(Vande Bharat Metro Train) ছুটতে পারে।












Click it and Unblock the Notifications