Vande Bharat Express: মাইনাস ১০ ডিগ্রিতেও 'আলোর গতি'তে ছুটবে সেমি বুলেট! বিশ্বাস না হলে নিজেই দেখুন এই ভিডিও

Vande Bharat Express Train: সৌন্দর্যের ক্ষেত্রে ভূস্বর্গ হলেও আবহাওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে ভয়ঙ্কর কাশ্মীর উপত্যকা। কখনও প্রবল বেগে হাওয়া আবার কখনও প্রচন্ড তুষারপাত ও হিমশীতল ঠান্ডায় জমে যায় রাজ্যের অধিকাংশ এলাকা। শীতকালে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। তার ওপরে রয়েছে উঁচু উঁচু পার্বত্য অঞ্চল। কিন্তু এবার জম্মু ও কাশ্মীরকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর কেন্দ্র।

সড়ক থেকে রেলপথ, নিরাপত্তা থেকে পর্যটন, সব ক্ষেত্রেই ব্যাপকভাবে রদবদল হচ্ছে উপত্যকায়। খুব শীঘ্রইই নয়াদিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত স্লিপারই (Vande Bharat Express Train) এই রুটে চালাবে রেল। ইতিমধ্যে ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে।

Vande Bharat Express Train

ঘণ্টায় ১০০ থেকে শুরু করে ১৮০ কিমি বেগে উপত্যকার বরফ ভেদ করে ছুটে যাবে সেমি বুলেট ট্রেন। তবে কাশ্মীরে সবথেকে চ্যালেঞ্জিং প্রতিকূল আবহাওয়া। তুষারপাত হাওয়া বড় এবং বৃষ্টির জলের জন্য রেল চলাচলের ক্ষেত্রে অবলম্বন করা হচ্ছে। বাড়তি সুরক্ষা। কিন্তু সেই সব রকম প্রতিকূলতার মধ্যে দিও বন্দে ভারত (Vande Bharat Express Train) ছুটে চলবে নিজস্ব গতিতেই।

Vande Bharat Express Train: -10 ডিগ্রিতেও ছুটবে সেমি বুলেট

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' স্বপ্নকে সত্যি করার চেষ্টা চলছে। আর সে কথা মাথায় রেখেই বিশেষ ভাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে তৈরি করা হয়েছে। যাতে তুষারপাত এবং মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসেও কোনো সমস্যা না হয়। কি এমন বৈশিষ্ট থাকছে ভারতের মাটিতে তৈরি নয়া বুলেটে!

Vande Bharat Express Train: এই ট্রেনে বিশেষ কি আলাদা?

নর্দান রেলওয়ের প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অমরেন্দ্র কুমার চন্দ্র বন্দে ভারত এক্সপ্রেসের একাধিক ফিচারের বিষয়ে জানিয়ছেন। আর তা জানাতে গিয়ে এক বিশেষ ফিচারের কথা জানিয়েছেন। অমরেন্দ্র কুমার চন্দ্র বলছেন, তুষারে ঢাকা কাশ্মীরে যাতে বন্দে ভারত চালানো যায় সেজন্যে বিশেষ ফিচার যোগ করা হয়েছে। তাতে উইন্ডশিল্ডে কোনও ভাবেই বরফ জমবে না।

তাঁর কথায় হিটিং ব্যবস্থা থাকবে। দেওতা থাকবে এক ধরনের মাইক্রো অ্যালিমেন্ট! এতে সঙ্গে সঙ্গে বরফ গলিয়ে দেবে। শুধু তাই নয়, ওয়াইপার থেকেও গরম জল যাতে বের হয় সেই ব্যবস্থা দেওয়া হয়েছে। রয়েছে আইস কাটারের ব্যবস্থাও।

বন্দে ভারত এক্সপ্রেসে ওয়াশরুমে তাপমাত্রা যাতে নিয়ন্ত্রণ থাকে সেই ব্যবস্থাও দেওয়া হয়েছে। সবথেকে বড় বিষয় এই ট্রেনে দেওয়া হয়েছে বিশেষ এয়ার ড্রায়ার ব্রেক। কম তাপমাত্রা কিংবা তুষারপাতের সময় কোনও ভাবে ব্রেকে মশ্চার ধরতে দেবে না। এছাড়াও একগুচ্ছ ব্যবস্থা থাকবে দেশের প্রথম এই সেমি বুলেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+