Vande bharat sleeper train: আসছে বন্দে ভারত স্লিপার! জানেন এই ট্রেনে কী সুবিধা মিলবে
Vande bharat sleeper train: ভারতীয় রেলে ট্র্যাকে রীতিমত ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এমনকি যাত্রীদেরও বেশ পছন্দ হয়েছে এই ট্রেন। বন্দে ভারতের টিকিট বিক্রি বড় অঙ্কের রোজগার করেছে রেলওয়ে।
আর এই সাফল্যের পর রেলের ট্র্যাকে ঝড় তুলতে আসছে বন্দে ভারত স্লিপার (Vande bharat sleeper train)। কম দূরত্বের জন্যে চলবে বন্দে ভারত মেট্রোও। চলতি আর্থিক বছরেই ট্রেনটি লঞ্চ করা হবে। এমনটাই জানানো হয়েছে।

Vande bharat sleeper train: মনে করা হচ্ছে চলতি বছরের শেষ অর্থাৎ ডিসেম্বরে বন্দে ভারত স্লিপারের (Vande bharat sleeper train) উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী। চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে (Integral Coach Factory) বন্দে ভারত স্লিপারের নির্মাণ কাজ চলছে। আর তা প্রায় শেষের মুখে। এমনটাই জানিয়েছেন ফ্যাক্টারির জেনারেল ম্যানেজার বি জি মাল্য। শুধু তাই নয়, চলতি আর্থিক বছরের শেষেই বন্দে ভারত স্লিপার এবং মেট্রো লঞ্চ করা হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিকের।
Vande bharat sleeper train: কি সুবিধা থাকবে?
বন্দে ভারত স্লিপারে শুয়ে যাত্রা করা যাবে। আর এটাই এই ট্রেনের ইউএসপি। আর সেই মতো ট্রেনটির (Vande bharat sleeper train) বগিগুলিকে নির্মান করা হয়েছে। সেই মতো সেমি বুলেট স্লিপারে (Vande Bharat Sleeper Train) ১৬টি কোচ থাকবে। যার মধ্যে ১১টি থ্রি টায়ার কোচ, চারটি ২ টায়ার কোচ এবং একটি ফার্স্ট ক্লাস এসি থাকবে বলে জানা গিয়েছে। এই ট্রেনটি এক হাজার বা তার বেশি দূরত্বের জন্যে চালানো হবে।

Vande bharat sleeper train: থাকবে অটোমেটিক ফায়ার সেন্সর
এছাড়াও আধুনিক সমস্ত সুবিধাই থাকবে এই ট্রেনে। যেমন প্যাসেঞ্জারকে আপডেট রাখতে এলইডি স্ক্রিন রাখা থাকবে। পাশাপাশি ওয়াই-ফাই সুবিধা থাকবে। জিপিএস সিস্টেম, মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট সহ একাধিক আধুনবিক সুবিধা এই ট্রেনে (Vande Bharat Sleeper Train) থাকবে। একই সঙ্গে যাত্রী সুরক্ষার বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আর সেই কারনে ট্রেনে থাকবে অটোমেটিক ফায়ার সেন্সর। আগুন লাগলে সঙ্গে সঙ্গে যাতে তা নিভিয়ে ফেলা যায়। পাশাপাশি কোচগুলিও যাত্রাকে আরও আরামদায়ক করবে বলেই খবর।












Click it and Unblock the Notifications