বৈষ্ণোদেবী বাসে আগুন দুর্ঘটনা নয় সন্ত্রাসী হামালা! দায় নিল কাশ্মীরের জঙ্গি সংগঠন
বৈষ্ণোদেবী বাসে আগুন দুর্ঘটনা নয় সন্ত্রাসী হামালা! দায় নিল কাশ্মীরের জঙ্গি সংগঠন
সম্প্রতি জম্মু-কাশ্মীরের কাটরা-য় একটি বাসে আগুন লাগে৷ হিন্দুধর্মের কিছু মানুষ এই বাসটিতে করে বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন৷ কাটরা থেকে প্রায় ১.৫ কিমি আগে খরমল এলাকায় বাসটিতে আগুন লাগে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল এটি নিছকই একটি বাস দুর্ঘটনা। তবে এই ঘটনার দু'দিন পরই সবাইকে চমকে দিয়ে এই ঘটনার দায় স্বীকার করল একটি জঙ্গি সংগঠন৷ এরকমই খবর প্রকাশিত হয়েছে নিউজ এইটিন নামের দেশের একটি ডিজিটাল মিডিয়ায়৷ দেশের জাতীয় স্তরের বৈদ্যুতিন সংবাদমাধ্যমটিতে লেখা হয়েছে 'জম্মু-কাশ্মীর ফ্রিডম ফাইটারর্স' নামের একটি সন্ত্রাসী সংগঠন এই ঘটনার দায় নিয়ে একটি চিঠি প্রকাশ করেছে৷

কারা এই 'জম্মু-কাশ্মীর ফ্রিডম ফাইটারর্স'?
গোয়েন্দা, সেনা কিংবা কামীরি পুলিশের কাছে এখনও এই নামের কোনও জঙ্গি সংগঠন সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য নেই! তাই এই সংগঠনের দেওয়া চিঠি নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে গোয়েন্দা বিভাগ৷ যদিও বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। কারণ ৩৭০ তুলে দিয়ে পরপর অপারেশনের ফলে উপত্যকায় অনেক পুরনো জঙ্গি সংগঠন তাদের কার্যকলাপ গোটাতে বাধ্য হয়েছে!

কী লেখা হয়েছে জঙ্গি সংগঠনের তরফে প্রকাশিত চিঠিতে?
জম্মু-কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামের সন্ত্রাসী সংগঠনের তরফে মুখপাত্র নাদিম চৌধুরীর নামঙ্কিত চিঠিটিতে লেখা হয়েছে, বৈষ্ণোদেবী অমরনাথ সহ একাধিক তীর্থযাত্রার নাম করে হিন্দুরা জম্মু-কাশ্মীরের জনসংখ্যার গ্রাফ পাল্টাতে চাইছে৷ তাদের এই ষড়যন্ত্র কোনও ভাবেই সহ্য করা হবে না৷ আমরা এই ষড়যন্ত্র ভেঙে ফেলব। সঙ্গেই জঙ্গি সংগঠনের পষ থেকে দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে, অন্য রাজ্য থেকে হিন্দুদের নিয়ে এসে কাশ্মীর দখলের পরিকল্পনা করছে হিন্দুত্ববাদীরা৷ মূর্তিপুজো করতে কাশ্মীরের এলাকায় যাতে আ আসেন হিন্দুরা বলেও চিঠিতে জঙ্গিরা হুমকি দিয়েছে৷ চিঠিতে আরও লেখা হয়েছে, সারা জম্মু-কাশ্মীর উপত্যকায় শক্তিশালী সংগঠন রয়েছে এই জঙ্গি সংগঠনের! একই সঙ্গে জঙ্গি সংগঠনের আরও দাবি, জম্মু, রজৌরি, উধমপুরেও তারা বিস্ফোরণ ঘটিয়েছে।

ঘটনার তদন্তে NIA
সংবাদমাধ্যমসূত্রের খবর জঙ্গি সংগঠনের এই হুমকির পরই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসাররা। তারা ঘটনার তদন্তে নমুনা সংগ্রহ শুরু করেছে৷ তবে কাশ্মীর পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এর আগে 'কাশ্মীর ফ্রিডম ফাইটার্স' নামের কোনও জঙ্গি সংগঠনের নাম এর আগে শোনা যায়নি!
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications