ফের বদল টিকা নীতি! সঙ্কট মেটাতে কোপ বেসরকারি ক্ষেত্রে, কোন পথে বাড়বে জোগান?
ফের বদল টিকা নীতি! সঙ্কট মেটাতে কোপ বেসরকারি ক্ষেত্রে, কোন পথে বাড়বে জোগান?
ভ্যাকসিন নীতি ৩.০-র হাত ধরে গত মাস থেকেই গতি আসছিল টিকাকরণে। কিন্তু বর্তমানে ফের শুরু হয়েছে সঙ্কট। এদিকে টিকার অভাবের কারণেই টিকা নীতিতে নতুন করে রদবদল করতে চাইছে কেন্দ্র। প্রসঙ্গত উল্লেখ্য, টিকা নীতি ৩.০-র হাত ধরে দেশে উৎপাদিত মোট টিকার ৭৫ শতাংশ ক্রয় করে বিনামূল্যে রাজ্যগুলিতে বিনামূল্যে সরবরাহ করছে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ বেসরকারি ক্ষেত্রের জন্য বরাদ্দ হচ্ছে।

এবার সঙ্কটকালীন পরিস্থিতিতে কোপ পড়তে চলেছে বেসরকারি ক্ষেত্রে। কমাতে পারে টিকা সরবরাহের পরিমাণ, খবর সূত্রের। এদিকে টিকা নীতিতে বদলের জেরে সরকারি ক্ষেত্রে টিকা সরবরাহের পরিমাণ বাড়লেও কয়েক সপ্তাহ ধরেই সঙ্কট বাড়ছিল বেসরকারি ক্ষেত্রগুলিতে।এমনকী টিকার অভাবে টিকাকরণ কর্মসূচি বন্ধও হয়েছে দেশের একাধিক প্রথমসারির বেসরকারি হাসপাতালে। তালিকায় নাম রয়েছে কলকাতার একাধিক হাসপাতালের।
এমতাবস্থায় বন্টন আরও কমলে পরিস্থিতি যে আরও খারাপ হবে তা বলাই বাহুল্য। এদিকে টিকার অভাবে বর্তমানে একাধিক রাজ্যেই তৈরি হয়েছে সঙ্কট। এদিকে বিনামূল্য টিকতা পেতে দেশের সিংহভাগ মানুষই ভরসা করছেন সরকারি ক্ষেত্রগুলির উপর। কিন্তু ভাঁড়াতে টান থাকায় পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। এমতাবস্থায় রাজ্যগুলির জন্য বরাদ্দ বাড়াতেই নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে চাইছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন এই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
এদিকে ভ্যাকসিনের অভাবে হতাশ করছে জুলাইয়ের করোনা টিকাকরণ। কমেছে সাপ্তাহিক গড়। এদিকে করোনার নিত্যনতুন স্ট্রেনের হাত থেকে বাঁচতে করোনা টিকার বুস্টার ডোজ ছাড়া কোনও বিকল্পই নেই বলে মত ওয়াকিবহাল মহলের। এদিকে পূর্বঘোষিত লক্ষ্যমাত্র অনুযায়ী জুলাইয়ে মোট সাড়ে তেরো কোটি টিকা ডোজ দেওয়ার কথা ছিল। কিন্তু রবিবার পর্যন্ত এই মাসে এখনও পর্যন্ত ৯.৯৪ কোটি টিকা ডোজ দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications