Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttarkashi Tunnel Rescue: ১৭০ ঘণ্টা পার এখনও টানেলে আটকে শ্রমিকরা, ঘটনাস্থলে যাচ্ছেন নীতিন গড়করি

৮ দিনে পড়ল উত্তরকাশীর টানেলের উদ্ধারকাজ। এখনও সেই অন্ধকূপে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। গতকাল ড্রিল মেশিন চালানোর সময় তীব্র শব্দ শোনা গিয়েছিল। তারপরেই বন্ধ করে দেওয়া হয় কাজ। আবার দিল্লি খেকে আনানো হয় অত্যাধুনিক মেশিন।

আজ সকাল থেকে ফের শুরু হয়েছে ড্রিলিং। উদ্ধারকাজের গতি খতিয়ে দেখতে যাচ্ছেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি। ৬ ইঞ্চির ব্যাসার্ধের পাইপ প্রবেশ করানোর চেষ্টা করছে উদ্ধারকারীরা। এতো দেরি কেন হচ্ছে শ্রমিকদের উদ্ধার করতে তা নিয়ে প্রশ্ন উঠছে। টানেলের ভেতরে আটকে থাকা শ্রমিকদের অবস্থা কেমন রয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Uttarkashi Tunnel Rescue

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে খোঁজ নিয়েছেন। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর দফতরের বিশেষ টিম। কেন উদ্ধারকাজে এতো দেরি হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। গত শুক্রবার থেকে থমকে রয়েছে উদ্ধারকাজ তার রবিবার দুপুর পর্যন্ত কোনও কাজ শুরু করা যাবে না যতক্ষণ না নতুন মেশিন আসছে।

এদিকে টানা আটদিন ধরে টানেলেন অন্ধকারে আটকে থাকা শ্রমিকদের অবস্থা কি হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। ভেতরে আটকে থাকা শ্রমিকদের পরিবার ভিড় করছে ঘটনাস্থলে। কেন এখনও পর্যন্ত উদ্দার করা গেল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পাইপের মাধ্যমে শ্রমিকদের খাবার, জল, ওষুধ, অক্সিজেন পাঠানো হচ্ছে। কিন্তু কতোদিন এভাবে কাটাবেন তাঁরা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+