Uttarkashi Tunnel Collapse: সুড়ঙ্গ খননের কাজ শেষ! ভিতরে NDRF টিম-অ্যাম্বুল্যান্স, কিছুক্ষণে বেরোবেন শ্রমিকরা

Uttarkashi Tunnel Collapse: শেষ পর্যন্ত উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য খননের কাজ শেষ হয়েছে। আটকে পড়া শ্রমিকদের যে কোনও সময় বের করে আনা হতে পারে। সেখানে ৮০০ মিমি ব্যাসের পাইপ ঢোকানো হয়েছে। এনডিআরএফের দল পাইপের মাধ্যমে কর্মীদের কাছে পৌঁছেছেন।

এনডিআরএফের দলটি পাইপ দিয়ে শ্রমিকদের বের করে আনতে সাহায্য করবে। আশা করা হচ্ছে শীঘ্রই শ্রমিকদের বের করে আনার কাজ শুরু হবে। শ্রমিকদের পরিবারের সদস্যদের জামা কাপড়ের ব্যাগ তৈরি রাখতে বলা হয়েছে। বের করে আনার পরে শ্রমিকদের গ্রিন করিডর করে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কাউকে হাসপাতালে নিয়ে যেতে যাতে কোনও বাধা না পড়ে, তাও দেখা হচ্ছে।

সুরঙ্গ খননের কাজ শেষ, কিছুক্ষণের মধ্যে বেরোবেন শ্রমিকরা

এদিন দুপুরে উদ্ধারকারী দলের এক সদস্য জানান, ভিতরে একটি মাত্র পাইপ ঢোকানো বাকি রয়েছে। এই কাজে দু-তিন ঘন্টা সময় লাগতে পারে। শ্রমিকদের বের করে আনতে বিকেল হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার জানিয়ছেন, তাঁরা আশা করছেন বিকেল পাঁচটার মধ্যে ফলাফল পাওয়া যাবে।

অন্যদিকে টানেলের বাইরে তৎপরতা বেড়েছে। টানেলের ভিতরে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বল্যান্স প্রবেশের পরে গেটে বেশ কিছু একইরকমের অ্যাম্বুল্যান্স দাঁড় করানো রয়েছে। টানেলের ভিতরে স্ট্রেচার, ম্যাট্রেস এবং বিছানাও নিয়ে যাওয়া হয়েছে।

টানেলের ভিতর থেকে শ্রমিকদের বের করার পরে তাঁদের চিকিৎসার জন্য সবরকমের ব্যবস্থা রাখা হয়েছে। সুরঙ্গের থেকে কিছুটা দূরত্বে একটি হাসপাতাল তৈরি রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা সেখানেই করা হবে। কিছুটা দূরে আরও একটি বেস হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। কোনও শ্রমিকের স্বাস্থ্য খুব খারাপ হলে নিয়ে যাওয়া হবে এইমস ঋষিকেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+