Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttarkashi Tunnel Collapse: আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ বসলেন পুজোয়! ধন্যবাদ জানানোর অপেক্ষায় মোদী সরকার

Uttarkashi Tunnel Collapse: মঙ্গলবার দুপুর থেকেই বলা হচ্ছে গত ১৭ দিন ধরে আটকে থাকা শ্রমিকরা যে কোনও সময় বেরিয়ে আসবেন। উত্তরকাশীর সেই সিল্কিয়ার ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অস্থায়ী মন্দিরে ৪১ জন শ্রমিকের জন্য প্রার্থনায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক।

মঙ্গলবার সকালে আর্নল্ড ডিস্ক ৪১ জন শ্রমিককে নিরাপদে সরিয়ে আনার জন্য প্রার্থনায় স্থানীয় আধ্যাত্মিক গুরুদের সঙ্গে হাত মেলান। গত কয়েকদিনে বারে বারে তাঁকে মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে দেখা গিয়েছে। সেই সময় কিছুটা চিন্তিত লাগলেও এদিন সকালে ছিলেন আত্মবিশ্বাসী।

আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক

উত্তরকাশীর টানেলে উদ্ধার অভিযানে গতি আসে গত রবিবার থেকে। তারই মধ্যে সেখানে পৌঁছে গিয়েছিলেন আর্নল্ড ডিস্ক। এদিন সকালের দিকে শ্রমিকদের উদ্ধারে পাইপ বিছানোর কাজ শুরু হয়। শ্রমিকদের উদ্ধার করে আনার পরে স্থানীয় চিনিয়ালিসাউরের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। কারও অবস্থা খারাপ হলে তাঁকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে এইমসে।

মঙ্গলবার বিকেল থেকে এনডিআরএফের ছোট ছোট দলের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের তৈরি রাখা হয়। একটি দলকে সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয়। শ্রমিকদের উদ্ধারের পর সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই সব কিছু তৈরি রাখা হয়েছে।

অন্যদিকে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা সুড়ঙ্গের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুপুরের দিকে জামা-কাপড় নিয়ে তাঁদেরকেও তৈরি থাকতে বলা হয়। কিন্তু এই উদ্ধার কাজে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ককে ধন্যবাদ জানানোর অপেক্ষায় সরকার।

ভারত সরকারের তরফে আর্নল্ড ডিস্ককে টানেল উদ্ধার অভিযানের জন্য নিযুক্ত করা হয়েছিল। তবে আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ ছাড়াো তাঁর অন্য পরিচিতিও রয়েছে। তিনি ভূতত্ত্ববিদ, ইঞ্জিনিয়ার এবং আইনজীবীও। মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্ন থেকে তাঁর বিজ্ঞান ও আইনের ডিগ্রি রয়েছে। গত তিন দশক ধরে বিস্তৃত কর্মজীবনে আর্নল্ড ডিস্ক অনেক ভূমিকা পালন করেছেন, বিশেষ করে ভূগর্ভস্থ নিরাপত্তা নিয়ে।

২০১৬-২০১৯ সালের মধ্যে তিনি কাতারে রেড ক্রিসেন্ট সোসাইটিতে স্বেচ্ছাসেবীর ভূমিকাও পালন করেছেন। মঙ্গলবার সকালে উদ্ধারকারী দল শেষ কয়েক মিটার ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে খনন করতে সক্ষম হওয়ায় আর্নল্ড ডিস্ক বলেন, তিনি ভাল অনুভব করছেন। এদিনই প্রথমবার তিনি বলেন, তাঁর ভাল লাগছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+