Uttarkashi Tunnel Collapse: কালকেই মিলতে পারে সুখবর, আশা দেখালেন উদ্ধারকারীরা, ধামিকে ফোন মোদীর

উত্তরকাশীর উদ্ধারকাজ নিয়ে সুখবর শোনালেন আধিকারিকরা। তাঁরা জানিয়েেছন, আগামীকালের মধ্যেই সুখবর আসতে পারে। কারণ অর্ধেক ড্রিলিংয়ের কাজ প্রায় শেষ। বাকিটা শেষ করতে পারলেই কেল্লা ফতেহ। তাহলেই সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা বেরিয়ে আসতে পারবেন।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। ফোনে প্রধানমন্ত্রী কথা বলেছেন পুস্কর সিং ধামির সঙ্গে। সকালে উদ্ধারকারীরা দাবি করেছিলেন সুড়ঙ্গ থেকে ৪০ জন শ্রমিককে বের করতে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। সেকারণে শ্রমিকদের সুড়ঙ্গের মধ্যে হাঁটাচলা এবং যোগাভ্যাস করতে বলা হয়েছিল।

Uttarkashi Tunnel Collapse

গতপরশু থেকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে শ্রমিকদের। প্রথম দিন তাঁদের গরম খিচুড়ি ফলের রস পঠানো হয়েছিল। গতকাল রাতে তাঁদের ভেজ পোলাও-মটর পনির খেতে দেওয়া হয়। ওয়াকিটকির মাধ্যমে কথা বলা হচ্ছে সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে। তাঁদের পরিজনদের কথা বলানো হচ্ছে।

দিল্লি থেকে বিশেষ ড্রিলিং মেশিন নিয়ে আসা হয়েছে। সেটা দিয়ে চলছে কাজ। তবে ড্রিলিং মেশিন দিয়ে আড়াআড়ি ভাবে করা হচ্ছে যাতে ধস না নামে। কারণ কয়েকদিন আগে ড্রিলিং করতে গিয়ে নতুন করে ধস নামায় বন্ধ করে দিতে হয়েছিল কাজ। তারপরে আবার অত্যন্ত সতর্কভাবে করা হচ্ছে কাজ। সেকারণে দেরি হচ্ছে। সময় লাগছে ড্রিলিং করতে। শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কাজ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+