Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তরাখণ্ডে বিপুল ভোটে জয়ের দাবি হরিশ রাওয়াতের, ফল ঘোষণার আগেই শুরু উৎসব

উত্তরাখণ্ডে বিপুল ভোটে জয়ের দাবি হরিশ রাওয়াতের, ফল ঘোষণার আগেই শুরু উৎসব

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত সোমবার দাবি করেছেন যে তাঁর কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ৪৫-৪৮টি আসন জিতবে। আগে থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব।

উত্তরাখণ্ডে বিপুল ভোটে জয়ের দাবি হরিশ রাওয়াতের, ফল ঘোষণার আগেই শুরু উৎসব

উত্তরাখণ্ডের ৭০-আসনের বিধানসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এবং ১০ মার্চ ফলাফল ঘোষণা করা হবে। রাওয়াত বলেছেন, "যদি আমরা ২০০২ সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে ২০২২ সালের বিধানসভা ভোটের তুলনা করি তবে আমরা এবার আরও ভাল অবস্থানে আছি। ২০০২ সালে আমরা আমাদের ইতিবাচকতার জোরে নির্বাচনে জিতেছিলাম যখন সেই সময়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষমতাবিরোধী শক্তি ততটা শক্তিশালী ছিল না। এবার আমাদের দল অনেক শক্তিশালী। তাই এবার আমরা জিতবই"। তিনি আরও বলেছেন, "২০০২-এর তুলনায় ২০২২-এ কংগ্রেসে আরও ইতিবাচকতা রয়েছে এবং বিজেপির বিরুদ্ধে বিরোধীতার ইস্যু অনেক রয়েছে। তাই আমরা ৪৫-৪৮টি আসন জিতে এবং সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী," । তাই তিনি নিজেই জয় নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে দিয়েছেন পার্টি। সেখানেই তিনি এই কথা বলেছেন

কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছেন যে ২০০২ সালে সবাই দলের জয় নিয়ে সন্দেহে ছিল কিন্তু তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত ছিলেন কমপক্ষে ৪০ টি আসন জিতবে।২০০২ সালে, কংগ্রেস মোট ৭০ টি আসনের মধ্যে ৩৬ টি জিতে সরকার গঠন করেছিল। রাওয়াত সেই সময়ে দলের রাজ্য ইউনিটের সভাপতি ছিলেন এবং তাঁর নেতৃত্বেই নির্বাচন হয়েছিল।

রাওয়াত বলেছেন যে , "কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী যখন বাগেশ্বরে তার সমাবেশে জনসমাগম দেখেই তিনি তার সঙ্গে একমত হয়েছিলেন যে আমরা রাজ্যে সরকার গঠন করতে চলেছি।' উত্তরাখণ্ডের ২০০২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল তৎকালীন উপ-প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানিকেও বিস্মিত করেছিল বলে তিনি জানিয়েছেন।

রাওয়াত বলেছেন যে আদবানি তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন কীভাবে নির্বাচনে তারা জয়লাভ করতে পেরেছিল তা ব্যাখ্যা করতে।
২০০২ সালের আগে ৩০ সদস্যের অন্তর্বর্তী বিধানসভায়, বিজেপির ২৩টি এবং কংগ্রেসের দুটি আসন ছিল।
২০১২ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেস আবার সরকার গঠন করেছিল কিন্তু নির্দলদের সহায়তায়। তখন ম্যাজিক ফিগার থেকে চারটি আসন কম ছিল। যশপাল আর্য ২০১২ সালের বিধানসভা নির্বাচনের সময় দলের রাজ্য ইউনিটের প্রধান ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+