উত্তরাখণ্ডে চরম রাজনৈতিক সংকট, মুখ্যমন্ত্রী রাওয়াত পদত্যাগ করতে চলেছেন, জল্পনা চরমে

উত্তরাখণ্ডে চরম রাজনৈতিক সংকট, মুখ্যমন্ত্রী রাওয়াত পদত্যাগ করতে চলেছেন, জল্পনা চরমে

চরম রাজনৈতিক সংকট তৈরি হয়েছে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করতে চলেছেন এমনই খবর শোনা যাচ্ছে। এই নিয়েচরম রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে রাজ্যে। বিকেল ৩টে নাগাদ সাংবািদক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সেখানেই স্পষ্ট হবে তাঁর অবস্থান। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

খ্যমন্ত্রী রাওয়াত পদত্যাগ করতে চলেছেন

সূত্রের খবর গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন ত্রিবেন্দ্র। তারপরেই তাঁর পদত্যাগের খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর বিকেল ৩টে নাগাদ সাংবাদিক বৈঠক করে অবস্থান জানানোর পরেই বিকেল ৪টে নাগাদ তিনি উত্তারাখণ্ডের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন। সেখানেই পদত্যাগপত্র জমা দেবেন বলে শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

ত্রিবেন্দ্র সিংয়ের জায়গায় বিজেপি বিধায়ক ধান সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রী পদে বসাতে পাের বিজেপি। এমনই খবর শোনা যাচ্ছে। ত্রিবেন্দ্র সিং রাওয়াতের কাজ কর্মের ধরন নিয়ে একাধিক মন্ত্রী, বিধায়ক ক্ষুব্ধ। দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে বলে খবর। তাঁরাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। তার প্রেক্ষিতেই গত ৮ মার্চ ত্রিবেন্দ্রকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। গতকাল ত্রিবেন্দ্র সিং যাদব দিল্লিতে গিয়েছিলেন। সেখানে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। তারপর থেকেই তার পদত্যাগের জল্পনা পারদ চড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+