'অমৃত ভারত প্রকল্পে' কাজের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টেশনের একাংশ, বহু মানুষের আটকে থাকার শঙ্কা

Kannauj, Uttar Pradesh: কনৌজ রেল স্টেশনে (Kannauj, Uttar Pradesh) ভয়াবহ দুর্ঘটনা! রেল স্টেশনের এক অংশ একেবারে হুড়মুড়িয়ে হঠাত করেই ভেঙে পড়ে। ঘটনার সময় সেখানে অন্তত ২০ থেকে ২৫ শ্রমিক কাজ করছিলেন বলে জানা যাচ্ছে। আচমকা এই ঘটনায় অনেকেই বের হতে পারেননি বলে জানা যাচ্ছে। ফলে ওই ধ্বংসস্তূপের মধ্যে বহু শ্রমিক আটকে যেতে পারে বলে আশঙ্কা।

ইতিমধ্যে যদিও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ ]শুরু হয়েছে। রেলের নিজস্ব উদ্ধারকারী দল এই ঘটনায় উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ছুটে এসেছে উত্তরপ্রদেশের বিশেষ বিপর্যয় বাহিনী। একযোগে ভেঙে পড়া বহুতলের ধংসাবশেষ সরানোর কাজ চালানো হচ্ছে (Kannauj, Uttar Pradesh) ।

Uttar Pradesh

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত চারশ্রমিককে উদ্ধার করা হয়েছে। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দলের আশঙ্কা। আরও শ্রমিক আটকে থাকতে পারে। যদিও তা নিশ্চিত হতে পুলিশ কুকুরকে কাজে লাগানো হচ্ছে বলেও খবর।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এসেছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও। কীভাবে স্টেশনের নির্ময়মান অংশ ভাঙল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ধারনা, যে সংস্থা কাজ করছিল তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছিল। যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Kannauj, Uttar Pradesh: ১৩ কোটি ব্যয়ে চলছিল কাজ

অমৃত ভার‍ত প্রকল্পের আওতায় দেশের একাধিক স্টেশনের মান উন্নয়ের কাজ চলছে। তেমনই ১৩ কোটি টাকা ব্যয়ে কনৌজ রেলস্টেশনটির মান উন্নয়নের কাজ চলছিল। একেবারে নতুন ভাবে তৈরি করা হচ্ছিল। যাতে কোনও অংশে বিমানবন্দরের থেকে কম না লাগে। সর্ব ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত তিন দিন আগেই স্টেশনের একপাশে পিলার বসানো হয়েছিল, শনিবার বিকেলে লোহার শাটারিংসহ পিলারটি ভেঙে পড়ে বলে খবর।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। যদিও গোটা এলাকা ঘিরে রেখেছে রেল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+