সচিত্র পরিচয়পত্র না থাকলে কোনোভাবেই মিলবে না টিকা! কড়া নির্দেশিকা জারি করল এই রাজ্য

সচিত্র পরিচয়পত্র না থাকলে কোনোভাবেই মিলবে না টিকা! কড়া নির্দেশিকা জারি করল এই রাজ্য

রাজ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যায় ঢল নামায় আগের থেকে আরও চরমে উঠেছে টিকা সঙ্কট। এদিকে একাধিক রাজ্যে থেকেই অভিযোগ আসছে টিকার নাগাল পেলেই তা পেতে ভিন রাজ্য থেকে অন্যত্র পাড়ি জমাচ্ছেন অনেকেই। এবার এই ক্ষেত্রে কড়া অবস্থান নিতে দেখা গেল উত্তরপ্রদেশ সরকারকে। সোমবারই নতুন নির্দেশিকা জারি করে যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে যাদের কাছে উত্তরপ্রদেশের সচিত্র পরিচয়পত্র নেই তাদের কোনও ভাবেই রাজ্যে মধ্যে টিকা দেওয়া যাবে না। বর্তমানে একই নিয়ম কার্যকরী হয়েছে দিল্লি-এনসিআরের ক্ষেত্রেও।

সচিত্র পরিচয়পত্র না থাকলে কোনোভাবেই মিলবে না টিকা! কড়া নির্দেশিকা জারি করল এই রাজ্য

এদিকে কিছুদিন আগে থেকেই একই অভিযোগে সরব হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নয়ডা, গুরগাঁও সহ বিভিন্ন জায়গা থেকে দিল্লির অভ্যন্তরে এসে ভ্যাকসিন নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন তিনি। কিন্তু উত্তরপ্রদেশের এই কড়া সিদ্ধান্তের সমালোচনাই করছে কেজরি সরকার। তাদের দাবি গোটা দেশ যেখানে করোনা যুদ্ধে কার্যত কাহিল হয়ে পড়েছে সেখানে উত্তরপ্রদেশের এই সিদ্ধান্তে সমস্যা আরও বাড়বে। এদিকে টিকাকরণ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরেই আরও চাপের মুখে পড়েছে যোগী প্রশাসন।

সাম্প্রতিক রায়ে এলাহাবাদ হাইকোর্ট রাজ্য সরকারকে আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজ্যের সকলের টিকাকরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। তারপরেই টিকাকরণে নতুন করে গতি বাড়িয়েছে যোগী প্রশাসন। অন্যদিকে সোমবার থেকেই রাজ্যে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে থাকা নাগরিকদের টিকাকরণ শুরু হল উত্তরপ্রদেশে। এই প্রসঙ্গে রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এই পর্বে প্রাথমিক ভাবে ১৭ টি পৌর কর্পোরেশন এবং গৌতম বৌদ্ধ নগর এলাকায় টিকাকরণ চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+