Uttar Pradesh Bypolls: ‘সপাকে সমর্থন না করায় খুন!’ উপনির্বাচনের সকালে দলিত যুবতীর বস্তাবন্দি দেহ ঘিরে রহস্য

UP Bypolls: উত্তরপ্রদেশের কারহাল বিধানসভায় উপনির্বাচনের (Karhal By election) মাঝেই দলিত যুবতীর দেহ উদ্ধার (Dalit woman body found) ঘিরে শোরগোল। বিজেপিকে সমর্থন করায় প্রথম থেকেই ওই যুবতীকে সমাজবাদী পার্টির (Samajwadi Party) তরফে চাপ দেওয়া হচ্ছিল বলে বিস্ফোরক দাবি মৃতার পরিবারের। আর এরপরেই উত্তপ্ত গোটা এলাকা।

জানা গিয়েছে, বছর তেইশের ওই যুবতী মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। শেষবারের মতো কিছু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাকে দেখা গিয়েছিল। মেয়ের খোঁজ না পেয়ে হন্যে হয়ে খুঁজতে শুরু করে পরিবারের লোকজনেরাও। এদিন ভোটের সকালে তার বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

BJP

সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন মৃত ওই যুবতীর মা। তাঁর দাবি, সমাজবাদী পার্টির সমর্থক প্রশান্ত যাদব ও তার অনুগামীরা যুবতীর বাড়িতে এসেছিলেন। সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার জন্য তারা জোরাজুরি করেন বলে দাবি। যদিও মৃতার মা বলেন, "আমরা প্রশান্ত ও তার অনুগামীদের জানাই যে আমরা বিজেপি সমর্থক। তাই আমরা বিজেপিকেই ভোট দেব।"

মৃত যুবতীর মায়ের আরও অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতেই হুমকি দেয় প্রশান্ত যাদব। সমাজবাদী পার্টিকে ভোট না দিলে ফলাফল ভালো হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি করে উত্তরপ্রদেশ বিজেপি। সপাকে ভোট না দেওয়াতেই ওই যুবতীকে খুন হতে হয়েছে বলে দাবি করা হয় পোস্টে।

যুবতীর বাবার দাবি তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও বাবার অভিযোগ নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। গোটা ঘটনায় সমাজবাদী পার্টিকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। মৃতার মায়ের বয়ানের ভিডিও শেয়ার করে মালব্য লেখেন, "লাল টুপির গুন্ডাদের কুকর্ম ফের প্রকাশ্যে এসেছে। অখিলেশ যাদবের উচিত, দলের গুন্ডাদের নিয়ন্ত্রণে রাখা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+