লখনৌ, ৯ মার্চ : উত্তরপ্রদেশ বিধানসভা আসনের বিচারে দেশের সবচেয়ে বড়। মোট ৪০৩টি আসন রয়েছে এই রাজ্যে। ১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত মোট ৭ দফায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এরাজ্যে সরকার গঠন করে সমাজবাদী পার্টি। মুখ্যমন্ত্রী হন মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ সিং যাদব।[পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০১৭ বুথ ফেরত সমীক্ষা]
এবছর উত্তরপ্রদেশের মোট ভোটার ছিল ১৪ কোটি ৫ লক্ষ ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৭.৭ কোটি ও মহিলা ভোটারের সংখ্যা ছিল ৬.৩ কোটি। এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৬ হাজার ৯৮৩ জন।[বুথ ফেরত সমীক্ষা : মণিপুর বিধানসভা নির্বাচন]
আর এবছরের নির্বাচনে প্রেক্ষাপট আগের চেয়ে বদলে গিয়েছে। এবছর একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছে সমাজবাদী পার্টি ও জাতীয় কংগ্রেস। আর অন্যদিকে একলা লড়েছে বিজেপি ও বহুজন সমাজ পার্টি। এর পাশাপাশি আপনা দল, রাষ্ট্রীয় লোক দল, ভারতের কমিউনিস্ট পার্টির মতো দলও নিজেদের শক্তি অনুযায়ী উত্তরপ্রদেশ নির্বাচনে লড়াই করেছে।[বুথ ফেরত সমীক্ষা: উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন ২০১৭]
এবার একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন এক্সিট পোল সমীক্ষায় কে কোন দলকে উত্তরপ্রদেশের মসনদে বসার ক্ষেত্রে এগিয়ে রাখল।[গোয়া বিধানসভা নির্বাচন ২০১৭ : কী বলছে বুথ ফেরত সমীক্ষা?]