উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন! বিরোধী জোটের অন্যতম প্রধান নেতা জয়ন্ত চৌধুরীই ভোট দিতে পারলেন না

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন! বিরোধী জোটের অন্যতম প্রধান নেতা জয়ন্ত চৌধুরীই ভোট দিতে পারলেন না

আজ উত্তরপ্রদেশের প্রথম দফার বিধানসভা নির্বাচন ছিল। কিন্তু বিরোধী জোটের অন্যতম প্রধান নেতা জয়ন্ত চৌধুরী ভোট দিতে পারলেন না। তিনি মথুরা কেন্দ্রের একজন ভোটার। ভোটগ্রহণ পর্ব শেষ হয় সন্ধ্যা ৬ টায়। কিন্তু তিনি সেই সময়ের মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। তিনি ভোট গ্রহণের সময়সীমা পার করে ফেলায় তিনি ভোট দিতে ব্যর্থ হন।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন! বিরোধী জোটের অন্যতম প্রধান নেতা জয়ন্ত চৌধুরীই ভোট দিতে পারলেন না

বুধবার জয়ন্ত চৌধুরী বলেছিলেন, 'তিনি বিজনোরে জনসভায় ব্যস্ত থাকলেও সন্ধের মধ্যে ভোট দেওয়ার চেষ্টা করবেন। আজ তিনি জানান, 'আমি মথুরার একজন ভোটার। আমি বর্তমান সময়ে বিজনোরে রয়েছি। আমার স্ত্রী সকালে ভোট দিয়ে এসেছেন।' উত্তরপ্রদেশের ভোটের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের প্রচারের জন্য হাতে আর মাত্র ২ দিন বাকি। সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন সন্ধে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্র খোলা, আপনার ভোট দিয়ে আসুন।

বর্তমানে বিরোধী জোটের অন্যতম প্রধান নেতা জয়ন্ত চৌধুরী যোগী আদিত্যনাথের পার্টি ভারতীয় জনতা পার্টি ছেড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পার্টিতে যোগদান করেন। সময় মতো ভোট না দেওয়ায় জন্য তাঁকে নানা কথার মধ্যে পড়তে হয়।

বিজেপি নেতা অমিত মালভিয়া জয়ন্ত চৌধুরীকে কটাক্ষ করেন। তিনি বলেন,’ জয়ন্ত চৌধুরী এখন কী বার্তা দিচ্ছেন? তিনি কী এখনই জয় লাভ করার চিন্তা ত্যাগ করেছেন? সেই নিয়ে তিনি একটি টুইটও করেন।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানান, 'প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। এই অধিকার যদি আপনি প্রয়োগ না করেন তাঁর মানে কিন্তু এই নয় যে আপনি গণতন্ত্রের শক্তি ও সম্মান অসম্মান করছেন।'

যদিও আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী বলেন, তিনি মথুরায় ভোট দিতে যাচ্ছিলেন। কিন্তু ভোট গ্রহণের সময় সীমা তিনি পার করেছেন।

আজ উত্তরপ্রদেশে মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম পর্বে ছিল শামলি, মুজাফফর নগর, বাগপত, মিরাট, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, মথুরা ও আগ্রা। উত্তরপ্রদেশের পরবর্তী দফার ভোটগ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। ফলপ্রকাশ হবে মার্চ মাসের ১০ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+