Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIVE উত্তরপ্রদেশ বিধানসভার প্রথম দফার ভোট: ভোটদানের হার ৬০.১৭%

এদিন ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হতে চলেছে। সবমিলিয়ে মোট সাত দফায় এই রাজ্যে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় মোট ৫৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে এবং এই কেন্দ্রগুলি মোট ১১ টি জেলায় ছড়িয়ে রয়েছে। যে সমস্ত জেলায় ভোটগ্রহণ হবে সেগুলি হল - মুজফফরনগর, মেরঠ, বাগপত, গাজিয়াবাদ, শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগ্রা এবং মথুরা। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে নজর রাখুন আমাদের পেজে।

LIVE উত্তরপ্রদেশ বিধানসভার প্রথম দফার ভোটের সব আপডেট

Feb 10, 2022, 10:18 pm IST

৬টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোট পড়ল ৬০.১৭ শতাংশ। শামলি জেলায় সবচেয়ে বেশি ৬৯.৪২ শতাংশ ভোট পড়েছে।
Feb 10, 2022, 7:49 pm IST

প্রথম দফার ৫৮টি আসনের মধ্যে ৫০টির বেশি আসনে জয়লাভের ক্ষেত্রে আশাবাদী বিজেপি।
Feb 10, 2022, 7:03 pm IST

ভোটের পর ইভিএম সিল করার প্রক্রিয়া সম্পন্ন। ঘটনাটি মথুরার ১৩০ নম্বর বুথের।
Feb 10, 2022, 7:02 pm IST

আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী নিজেই ভোট দিতে পারলেন না।
Feb 10, 2022, 5:50 pm IST

৫ টা পর্যন্ত ভোটদানের হার ৫৭.৭৯%
Feb 10, 2022, 5:29 pm IST

ইভিএম খারাপ হওয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি অখিলেশ যাদবের
Feb 10, 2022, 5:11 pm IST

মোদীর ইডি-সিবিআই ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না, বললেন রাহুল গান্ধী
Feb 10, 2022, 5:10 pm IST

মিরাটে মসজিদ থেকে সাইকেল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান, দায়ের এফআইআর
Feb 10, 2022, 5:10 pm IST

দেশের মানুষের চেতনায় আঘাত করবেন না, বললেন রাহুল গান্ধী
Feb 10, 2022, 4:38 pm IST

উত্তর প্রদেশকে দাঙ্গা মুক্ত রাখতে বিজেপি শাসন জরুরি বললেন প্রধানমন্ত্রী মোদী
Feb 10, 2022, 4:14 pm IST

৩ টে পর্যন্ত ভোটদানের হার ৪৮.২৪%
Feb 10, 2022, 3:55 pm IST

উত্তর প্রদেশে ভোট প্রচারে রামপুরে মোটর মেকানিককে ইস্তেহারের পাঠ দিচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী
Feb 10, 2022, 3:25 pm IST

এবার ভোটের ফল অন্যরকম হবে, বললেন রাকেশ টিকায়েত
Feb 10, 2022, 3:24 pm IST

৩ টে পর্যন্ত ভোট পড়ল ৩৫ শতাংশ
Feb 10, 2022, 3:15 pm IST

বিজেপি হারতে চলেছে, আশিস মিশ্রের জামিন থেকেই তার প্রমাণ, বললেন ওপি রাজভর
Feb 10, 2022, 3:07 pm IST

আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী বলেছেন তিনি ভোট দেবেন
Feb 10, 2022, 2:54 pm IST

বেসরকারি স্কুল খরচ সাপেক্ষ আর সরকারি স্কুলে ভাল পড়াশোনা হয় না, ভোট দিতে গিয়ে অনুযোগ জেওয়ারের এক মহিলা ভোটদাতার
Feb 10, 2022, 2:21 pm IST

দিলীপ সিং রানা ওরফে গ্রেট খালি বিজেপিতে যোগ দিলেন
Feb 10, 2022, 2:20 pm IST

উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে বিজেপি সভাপতি জেপি নাড্ডা
Feb 10, 2022, 1:41 pm IST

বেলা ১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৫.০৩%
Feb 10, 2022, 1:41 pm IST

উত্তর প্রদেশের লখিমপুর খেরি কাণ্ডের অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র জামিন পেলেন
Feb 10, 2022, 1:17 pm IST

উত্তর প্রদেশের রামপুরে নির্বাচনী প্রচারে প্রিয়ঙ্কা গান্ধী
Feb 10, 2022, 1:15 pm IST

তিন তালাক তুলে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে সুরক্ষা, সাহারানপুরে বিজেপির সভা থেকে মুসলিম মহিলাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর
Feb 10, 2022, 1:14 pm IST

উত্তর প্রদেশের সাহারানপুরে মোদীর নির্বাচনী সভা
Feb 10, 2022, 12:35 pm IST

উত্তর প্রদেশের প্রথম দফার ভোট নিয়ে কিছু তথ্য
Feb 10, 2022, 11:58 am IST

কৈরানার বিজেপি প্রার্থী মৃগাঙ্ক সিং-এর ভোটদান
Feb 10, 2022, 11:56 am IST

মুজফফরনগরে বিয়ের আসর থেকে ভোটদান
Feb 10, 2022, 11:55 am IST

১১ টা পর্যন্ত ভোটদানের হার ২০.০৩%
Feb 10, 2022, 10:29 am IST

সকাল ৯.৩০ পর্যন্ত ভোটদানের হার ৭.৯৫%
Feb 10, 2022, 10:19 am IST

উত্তর প্রদেশের সাহারানপুরে এদিন সভা করবেন প্রধানমন্ত্রী মোদী
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+