UP poll 2022: জাঠদের ভোট পেতে মরিয়া বিেজপি, শাহের আমন্ত্রণ ফিরিয়ে পাল্টা তোপ জয়ন্ত চৌধুরীর

UP poll 2022: জাঠদের ভোট পেতে মরিয়া বিেজপি, শাহের আমন্ত্রণ ফিরিয়ে পাল্টা তোপ জয়ন্ত চৌধুরীর

উত্তর প্রদেশের বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে তত নতুন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই জাঠদের ভোট নিয়ে টানা পোড়েন শুরু হয়ে গিেয়ছে। যদিও এই অঙ্কে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে সমাজবাদী পার্টি। কারণ আরএলডির সঙ্গে জোট গড়েছে তারা। সেকারণেই জাঠদের ভোট টানতে অমিত শাহ আবার আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরীকে বার্তা পাঠিয়েছেন। কিন্তু সেই বার্তায় মন মজেনি জাঠদের। উল্টে তাঁকে কড়া বার্তা দিয়ে জয়ন্ত চৌধুরী বলেছেন, আগে কৃষক আন্দোলনে মৃত ৭০০ জন কৃষকের পরিবারকে আমন্ত্রণ পাঠান শাহ।

 জয়ন্ত চৌধুরীকে বার্তা অমিত শাহের

জয়ন্ত চৌধুরীকে বার্তা অমিত শাহের

আরএলডিকে দলে টানার চেষ্টা করছে বিজেপি। এই নিয়ে জয়ন্ত চৌধুরীকে বার্তা পাঠিয়েছিলেন অমিত শাহ। তিনি বলেছেন বিজেপির জন্য জাঠদের দরজা খোলা। সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে সবচেয়ে বড় ভুল করেছেন জয়ন্ত চৌধুরী। তবে এখনও দেরী হয়নি এখনও সময় আছে। বিজেপির দরজা তাঁর জন্য খোলা রয়েছে বলে বারবার বার্তা পাঠিেয়ছেন অমিত শাহ। বিজেপির এই চাণক্যনীতিতে কতটা প্রভাবিত হবেন জাঠরা সেটাই এখন দেখার।

 পাল্টা তোপ জয়ন্তর

পাল্টা তোপ জয়ন্তর

বিজেপির এই আমন্ত্রণে অবশ্য খুব একটা চিঁড়ে ভেজেনি। অমিত শােহর আমন্ত্রণে সাড়া দেননি জয়ন্ত চৌধুরী। উল্টে সরাসরি তাঁকে নিশানা করেছেন। আরএলডি সুপ্রিমো পাল্টা নিশানা করে বলেছেন এভাবে দলে টানা যায় না। আগে অমিত শাহ কৃষক আন্দোলনে নিহত ৭০০ জন কৃষকের পরিবারকে আমন্ত্রণ জানান। তার পরে দেখব। প্রসঙ্গত উল্লেখ্য কৃষি আইন প্রত্যাহার করে বিজেপি মাস্টার স্ট্রোক দিলেও লখিমপুর খেরির ক্ষত কিন্তু এখনও ভরেনি। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে আন্দোলনরত কৃষকদের মৃত্য নিয়ে এখনও গরম হয়ে রয়েছে লখিমপুর খেরি।

 সপা-আরএলডি জোট

সপা-আরএলডি জোট

সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিিলয়েছে আর এলডি। ভোটের দিন ঘোষণার আগে থেকেই অখিলেশ যাদব এবং আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরী একে অপরের সঙ্গে হাত মিলিেয় জোট ঘোষণা করেছেন। একাধিক জায়গায় একসঙ্গে সভাও করেছেন। ইতিমধ্যেই আসন ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও সেরে ফেেলছেন তাঁরা। কাজই সপার সঙ্গে আরএলডির পাকা জোট তৈরি করে ফেলেছে।

 ভোটের পরে কী হবে

ভোটের পরে কী হবে

ভোটের পরে সমিকরণ আবার অন্যপথে চলতে পারে। ইতিমধ্যেই জাঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। তাতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ার আগে আরএলডি সুপ্রিমো বার্তা দিয়েছিলেন যে ভোটের পরে একাধিক সমীকরণ তৈরি হতে পারে। তারপরেই বিজেপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল আরএলডি সুপ্রিমোকে। কিন্তু সেটা কতটা সফল হবে তা ফলাফল প্রকাশের পরেই বোঝা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+