লাদাখ সীমান্তে পরিস্থিতি খুব খারাপ, ভারত-চিন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

লাদাখ সীমান্তে পরিস্থিতি খুব খারাপ, ভারত-চিন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

কাশ্মীরের পর এবার লাদাখ সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন লাদাখের পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ জায়গায় চলে গিয়েছে। যদি দুই দেশ চায় তাহলে এই সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে পারেন তিনি। এবং সেটা অত্যন্ত আনন্দের সঙ্গেই করবেন তিনি এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

কাশ্মীরের পর এবার লাদাখ সীমান্ত সংঘাতে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই মন্তব্য করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাদাখের পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ। দুই দেশ চাইলে তিনি এই সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত। ভারত এবং চিন সীমান্ত নিয়ে যথেষ্ট তৎপর। এই পরিস্থিতি সমাধানে দুই দেশের সঙ্গেই আলোচনায় বসতে রাজি তিনি। দুই দেশের স্বার্থ রক্ষায় তিনি কথা বলতে চান বলে জানিয়েছেন।

 চিনকে নিয়ে সুর নরম

চিনকে নিয়ে সুর নরম

বাণিজ্য শুল্ক থেকে করোনা পরিস্থিতি দুই নিয়ে চিনের বিরুদ্ধে বিষোদ্গারে মেতেছিলেন ট্রাম্প। সরাসরি চিনকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন চিনি। সেই চিন নিয়েই আবার সুর নরম করতে শোনা গেল মার্কিন প্রেসিডেন্টকে। লাদাখ সীমান্তে চিন আগ্রাসন করছে এই প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট সরা সরি উত্তর না দিয়ে এড়িয়ে যান। হততো চিন সেটা করছে না। এমনটা আশা করি

চিনের সঙ্গে চরম বিরোধ

চিনের সঙ্গে চরম বিরোধ

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চিনের সঙ্গে আমেরিকার বিবাদ চরমে ওঠে। প্রথম বাণিজ্য শুল্ক নিয়ে চিনের সঙ্গে বিরোধ শুরু হয় মার্কিন প্রেসিডেন্টের। তার জেরে একাধিক মার্কিন সংস্থা চিন থেকে ব্যবসা গুটিয়ে নেয়। তার পরেই করোনা পরিস্থতি নিয়ে চিনকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করতে ছাড়েনি তারা। এমনকী চিনকে উচিত শিক্ষা দিতে আর্থিক অবরোধের হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার কূটনীতিকরা দাবি করেছেন গত ৪০ বছরে চিনের সঙ্গে এমন সম্পর্ক তৈরি হয়নি আমেরিকার যা ট্রাম্পের আমলে হয়েছে। ট্রাম্প সরকার চিনের সঙ্গে বিদেশনীতিতে একেবারেই ব্যর্থ বলে দাবি করেছেন তাঁরা।

 ভারতই দায়ী

ভারতই দায়ী

এদিকে মস্কোয় ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চিনের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেছেন। সেই বৈঠকে লাদাখ পরিস্থিতির জন্য ভারতকেই দায়ী করেছেন তাঁরা। এবং লালফৌজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় তৎপর থাকবে বলে জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রী। পাল্টা রাজনাথ সিং বলেছেন ভারত তাঁর এক ইঞ্চি দমিও ছাড়বে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+