উরির প্রতিশোধ : সীমান্তরেখা পার করে ২০ জঙ্গির দমন করল স্পেশ্যাল ফোর্স?
বেঙ্গালুরু, ২২ সেপ্টেম্বর : উরি হামলার জবাবে সাহসী পদক্ষেপ নিল ভারতীয় সেনা। বিশেষ অপারেশনের মাধ্যমে সীমান্তরেখা পার করে কমপক্ষে ২০ জন জঙ্গিকে শেষ করে দিল সেনার স্পেশ্যাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার দ্য কুইন্ট-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পারা স্পেশ্য়াল ফোর্সের ২টি ইউনিটের মোট ১৮ থেকে ২০ জন সেনা জওয়ান হেলিকপ্টারে চড়ে উরি সেক্টরের সীমান্ত পার করে। পাক অধিকৃত কাশ্মীরের ৩টি সন্ত্রাসশিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে ২০ জন সন্ত্রাসবাদীকে শেষ করে দেওয়া হয়েছে বলেও এই প্রতিবেদনে জানানো হয়েছে। [যখন যেখানে চাই জবাব দিতে পারি, উরি হামলায় পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার]

কুইন্ট সূত্রের খবর অনুযায়ী, এই অপারেশনে হতাহতের সংখ্যা দুশোর কাছাকাছি। প্রতিবেদন অনুযায়ী, ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বরের মধ্যরাতে এই অপারেশন চালানো হয়। ভারতীয় সেনা সীমান্তে আটকে রয়েছে বুঝতে পেরে ২০ সেপ্টেম্বর রাতে পাক অধিকৃত কাশ্মীরে "নো- ফ্লাই জোন" ঘোষণা করে পাকিস্তান।
পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-র উড়ান উত্তর পাকিস্তানের শহরে বাতিল করে দেওয়া হয়। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট এবং স্কার্দুতে বিমান চলাচল বাতিল করে দেওয়া হয়।
জাতি সংঘের বক্তৃতা দেওযার আগে মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেশের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের টেলিফোনে কথা হয়। তখন একে অপরের সীমান্ত পার করে অভিযান চালানোর প্রসঙ্গেও কথা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। ["সেনা পাঠিয়ে সমস্যার সমাধান চাইলে পাক অধিকৃত কাশ্মীর আগেই আমাদের হত"]
রবিবার সকালে উরি সেনা দফতরে ৪ জঙ্গির হামলায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। তার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছিলেন, কাপুরুষের মতো এই আক্রমণের কড়া নিন্দা করি। আমি দেশবাসীকে আশ্বস্ত করছি যারা এই ঘটনার পিছনে রয়েছে তারা শাস্তি পাবে।
ভারতের তরফে পাকিস্তানের জঈশ-ই-মহম্মদ সন্ত্রাসগোষ্ঠীকে এর জন্য দায়ী করা হয়েছে। মৃত জঙ্গিদের কাছ থেকে জিপিএস ট্র্যাকারও উদ্ধার করা হয়েছে। যা ইঙ্গিত দেয় সীমান্ত পার করার সময় আক্রমণের পথের মার্কিং করতে এই গ্যাজেটের ব্যবহার করা হয়েছিল। এছাড়াও পাকিস্তানের ছাপ মারা গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। এছাড়াও খাবার, ওষুধ এবং জামাকাপড়ও উদ্ধার করা হয়েছে।
বিদেশ সচিব জে শঙ্কর পাকিস্তানের হাইকমিশনার আবদুল বসিতকে সমন পাঠান এবং এই বার্তা স্পষ্ট করে দেন যে তাঁর অধ্যুষিত এলাকায় সন্ত্রাস দমন করার জন্য যেন পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয় তার দাবি জানাচ্ছে ভারত।
[এই খবরের সত্যতা ওয়ানইন্ডিয়া বেঙ্গলি যাচাই করেনি। দ্য কুইন্ট-এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই সংবাদ প্রকাশিত করা হয়েছে।]
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications