Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউপির আলিগড়ের প্রার্থী ‘জুতোর মালা’ পরে ভোট চাইছেন! কেন?

ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থীরা মালা পরছেন। কেউ গাঁদা, কেউ রজনীগন্ধার, আবার কেউ অন্য কিছু। আবার অনেকে একাধিক ফুলের মালা গলায় দিচ্ছেন। তিনিও মালা পরছেন গলায়৷ তবে তাঁর গলায় নিজস্ব একটি মালা সব সময়ই রয়েছে। আর সেই মালা নিয়েই এখন চর্চা বিভিন্ন মহলে।

সেই মালা আর অন্য কিছুর নয়, জুতোর। আজ্ঞে হ্যাঁ। ঠিকই পড়ছেন। জুতোর মালা পরেই বেরিয়ে পড়ছেন প্রচারে। উত্তরপ্রদেশ থেকে ভোটে লড়ছেন পণ্ডিত কেশব দেব। যোগী রাজ্যে আলিগড় কেন্দ্র থেকে তিনি লড়াই করছেন নির্দল প্রার্থী হিসেবে।

Keshav Dev

জুতোর মালা গলায় দিয়েই কেশব প্রচারে যাচ্ছেন। কেউ কি তাঁকে জোর করে এই মালা পরিয়েছেন? তেমন কথা শোনা যায়নি। বরং জানা গিয়েছে, স্বেচ্ছায় এই মালা পরছেন। বাড়ি থেকে বেরনোর সময়ই জুতোর মালা পরে তাঁকে দেখা যাচ্ছে।

সাতটি চপ্পল দিয়ে এক নিখুঁত মালা তৈরি হয়েছে। আগামী ২৬ এপ্রিল ওই কেন্দ্রে ভোট। ফলে তিনি জোরদার প্রচারও করছেন। গলায় জুতোর মালা পরে, প্রার্থী ভোট চাইতে এসেছেন! তাই দেখে অনেকেই হতবাক হয়েছেন।

কিন্তু কেন এই মালা? জানা গিয়েছে, নির্বাচন কমিশনের থেকে কেশব এই প্রতীক পেয়েছেন। কমিশন থেকে প্রতীক হিসেবে তিনি পেয়েছিলেন এক জোড়া চপ্পল। আর সেই চপ্পলই এখন তাঁর প্রচারের প্রধান হাতিয়ার৷

দুর্নীতির বিরুদ্ধেই তিনি প্রচার করছেন। চপ্পল দিয়ে দুর্নীতিগ্রস্তদের দেশ থেকে তাড়াও। এই স্লোগান তিনি মুখে মুখে প্রচারও করছেন। প্রতীকের সঙ্গে স্লোগানের নিবিড় সম্পর্ক রয়েছে। মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ।

পণ্ডিত কেশব দেব একজন আরটিআই কর্মী। ভারতীয় হিন্দু রাষ্ট্র সেনা, দুর্নীতি বিরোধী সেনা সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত। অতীতে তিনি দুবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত বিধানসভা নির্বাচনে কেশব শহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরাজিত হন।

গত বছর, তিনি আলিগড় পুর কর্পোরেশনের ৬৯ নম্বর ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মজার ব্যাপার হল, তিনি একটি গাছের চূড়ায় বসে মনোনয়ন কেন্দ্রে পৌঁছান। রিকশায় বসে ফর্ম পূরণ করেছিলেন। এবার জুতোর মালা পরে তিনি প্রচার করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+