উত্তরপ্রদেশে এক মহিলার বুকে খোঁজ মিলল 'কিডনি'র
লখনৌ, ৬ অগাস্ট : এক মহিলার নিখোঁজ কিডনির সন্ধান পাওয়া গেল বুকের ভিতরে। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে, তাও আবার ভারতেই। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]
উত্তরপ্রদেশের মোরারাবাদ জেলার চিকিৎসক বিনয় কুমার সাক্ষী থাকলেন চিকিৎসা জগতের ইতিহাসে এক বিরল ঘটনার। তিনিই জানিয়েছেন তাঁর এই বিরল ঘটনায় সাক্ষী থাকার কথা। [চিনের প্রাচীরের এক-তৃতীয়াংশ নিশ্চিহ্ন]

পেশায় রেডিওলজিস্ট বিনয়কুমার জানিয়েছেন, পেটে ব্যথা নিয়ে চল্লিশ বছরের মীরা (নাম পরিবর্তিত) হাসপাতালে তাঁর কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। আল্ট্রা সোনোগ্রাফি করতে বলা হয় অবধারিতভাবে। প্রথমে বিষয়টিকে তেমন ঘোরতর বিষয় বলে ভাবেননি চিকিৎসকেরা। [ভিক্ষে করে ব্যাঙ্ক ব্যালান্স ১০ কোটি টাকা]
তবে আল্ট্রা সোনোগ্রাফির পরই চোখ কপালে ওঠে সকলের। চিকিৎসকেরা দেখেন মীরার ডান দিকের কিডনি নেই। এরপরই তাঁকে নিয়ে গিয়ে আরও কয়েকটি পরীক্ষা হয়। সেখানেই ধরা পড়ে অবিশ্বাস্য ব্যাপার। এক্স রে-তে দেখা যায়, মীরার বাম কিডনিটি সঠিক স্থানে থাকলেও ডানদিকের কিডনিটি বুকে উঠে গিয়েছে। [মহা ধূমধাম করে অনুষ্ঠিত হল 'কুমীরের বিয়ে']
তবে মীরাদেবীর সেভাবে কোনও বড় অসুখ নেই। পেটের ব্যথার যে সমস্যার কথা তিনি বলেছেন তা অন্য কোনও কারণে হয়ে থাকতে পারে। চিকিৎসার পরিভাষায় এমন ঘটনাকে বলে 'ট্রান্স ডায়ফ্রাগম্যাটিক থোরাকিক একটোপিক কিডনি'। [এলিয়েনের অস্তিস্ব রয়েছে, দেখতেও মানুষের মতোই, বলছেন বিশেষজ্ঞরা]
এঅবস্থায় যেহেতু মীরার তেমন কোনও সমস্যা হচ্ছে না, ফলে কোনও অস্ত্রপচারেরও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, এভাবেই সুস্থ জীবনযাপন করতে পারবেন তিনি।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications